বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
সভাপতি শবনম, সসম্পাদক মঞ্জুরুল। পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন।। 
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সভাপতি শবনম, সসম্পাদক মঞ্জুরুল। পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির ত্রি বার্ষিক সম্মেলন।। 

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী।।”শিক্ষক সমাজকে আর অবহেলা নয়, তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে” এই প্রত্যয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির (সেলিম ভূইয়া) ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পটুয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবে হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী পিরু এবং সাধারণ সম্পাদক হিসেবে লতিফ মিউনিসিপ্যাল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মঞ্জুরুল আহসানের নাম ঘোষণা করেন প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম ভূইয়া।  শনিবার(১৬ আগস্ট) সকাল ১০টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলার আহবায়ক আবদুল মতিন মিয়ার সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো.জাকির হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো.রুহুল আমিন ব্যাপারী ও যুগ্ম মহাসচিব মো.হারুন অর রশিদ। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শবনম মুস্তারী পিরু এবং জেলা কমিটির সদস্য সচিব মঞ্জুরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম- মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ,শিক্ষক নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষকবৃন্দ এবং মিডিয়াকর্মীরা।

সম্মেলনে উত্থাপিত দাবিগুলো ছিল, সকল স্তরের শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন।বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি করণে স্বচ্ছতা। অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা। এ সময় বক্তারা বলেন, অধিকার আদায়ের জন্য শিক্ষক সমাজকে এখন ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে।
মহাসচিব মো: জাকির হোসেন বলেন, দেশের শিক্ষকরা আজ নানা অবহেলা ও বৈষম্যের শিকার। বহু প্রতিষ্ঠানে বেতন বাকি, পদোন্নতি ঝুলে থাকা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলেজ পর্যায়ে প্রশ্নফাঁস, পরীক্ষা বাণিজ্যসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন তিনি।

প্রধান অতিথি অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া বলেন, “পতিত শেখ হাসিনার সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং ১৫ বছর শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। শিক্ষকদের বিভিন্ন ভাবে নির্যাতন করেছে।  তিনি আরও বলেন, একটি জাতিকে উন্নত করতে হলে আগে শিক্ষক সমাজের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।” বিএনপি ক্ষমতায় গেলে জনাব তারেক রহমানের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সহ শিক্ষকদের সকল দাবী পুরণ হবে ইনশাআল্লাহ।
সম্মেলন শেষে আয়োজকরা বলেন, “এ সম্মেলন শুধু নেতৃত্ব নির্বাচনের নয়, বরং শিক্ষকদের অধিকার আদায়ের নতুন জাগরণ সূচনার প্রতীক। সকলের কণ্ঠে ছিল একটাই বার্তা, ‘শিক্ষকের সম্মান জাতির সম্মান, আর তা রক্ষায় আমরা একতাবদ্ধ।’
##
মোয়াজ্জেম হোসেন
পটুয়াখালী
১৬/০৮/২০২৫
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু