বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বাগেরহাটের ৪ টি আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ
এম এম জাকীর হুসাইন
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাগেরহাটের ৪ টি আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
খাজা খানজাহান আলীর পূণ্যভূমি, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন ও অর্থনৈতিক সম্ভাবনার জেলা বাগেরহাটের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে রবিবার (২৪ আগস্ট) মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি এ কর্মসূচির ডাক দেয়। জেলার প্রবেশদ্বার মোল্লাহাট ব্রিজ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
টানা আট ঘণ্টার এ কর্মসূচিতে দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় পরিবহন পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এতে যাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহান।
আন্দোলনকারীরা বলেন, ঐতিহাসিক ও ভৌগলিক গুরুত্ব, সমৃদ্ধ জনসংখ্যা এবং বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন নিয়ে বাগেরহাট জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সমৃদ্ধ একটি জেলা। খাজা খানজাহান আলীর পূণ্যভূমি বাগেরহাট দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতিতে অনন্য অবদান রেখেছে। পাশাপাশি চিংড়ি চাষ, পান চাষ ও সুপারি চাষের মাধ্যমে এ জেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
তারপরও আসন সংকোচনের সিদ্ধান্ত গ্রহণ জেলার মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করছে। তারা স্পষ্ট জানিয়ে দেন—অবিলম্বে ৪ আসন পুনর্বহাল না করা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধ চলাকালে পুলিশ নিরাপত্তা জোরদার করলেও সার্বিকভাবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাসমত আলী সরদার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা নিজাম উদ্দিন, খেলাফত মজলিসের আমীর মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু