বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
মোল্লাহাটে সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত।
এম এম জাকীর হুসাইন 
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত।
এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি
 চলমান সামাজিক অবক্ষয় রোধে সন্ত্রাস, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে ব্যাপক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকেল ৪টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (শ্যামানন্দ কুন্ডু) বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ সমাজের জন্য এক বিরাট হুমকি। এসব অপকর্ম দমনে কেবল প্রশাসন নয়, সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে তরুণ প্রজন্ম মাদকের মতো ভয়ঙ্কর জালে না জড়ায়।”
উক্ত সভার সভাপতি ইউপি সদস্য চানমিয়া মোল্লা তার বক্তব্যে বলেন, “চুরি, ছিনতাই, সন্ত্রাসের ঘটনা বেড়ে গেলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তাই অপরাধ দমনে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রতিটি গ্রাম-গঞ্জে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।” তিনি সকল দুষ্কৃতিকারীদের সতর্ক করে বলেন, সাবধান হয়ে যান, ধরা পড়লে রক্ষা হবে না।
সভায় বিভিন্ন বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে আরও সোচ্চার হতে হবে। মাদকের বিষাক্ত ছোবল থেকে তরুণ সমাজকে বাঁচাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর জোর দেন তারা। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পরিবার ও স্কুল-কলেজকে এগিয়ে আসতে হবে।
এছাড়া সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তাদের মতে, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমেই এ অপকর্মগুলো দমন করা সম্ভব।
সভায় সিদ্ধান্ত হয়—স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি, মাদকবিরোধী প্রচারণা, রাতের পাহারা ব্যবস্থা ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম চালানো হবে।
আলোচনা শেষে উপস্থিত সবাই অপরাধ দমনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নেন এবং সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু