বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে।শনিবার সকাল ১০টায় কুয়াকাটার একটি আবাসিক হোটেল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান।সভায় এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উকিল সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। উপকূলীয় অঞ্চলে ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি প্রাপ্তির দাবিতে এই কমিটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিঁড়ি-এর নির্বাহী পরিচালক, চান চান।তিনি বলেন, “উত্তরণ ও সিঁড়ি দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের ভূমিহীন জেলেসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও ভূমি অধিকারে আমরা সোচ্চার।”
এ সময় ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভূমি কমিটির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন। তিনি বলেন, “ভূমি কমিটি ভূমিহীনদের খাস জমি প্রাপ্তি ও অধিকার আদায়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবে। উত্তরণ প্রতিষ্ঠার শুরু থেকেই ভূমিহীনদের অধিকার আন্দোলনে কাজ করে আসছে। ১৯৯৭ সালে সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় খাস জমির দাবিতে আন্দোলন তার জলন্ত উদাহরণ।”
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ ও ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—সভাপতি: মো. সাবের হোসেন (সাবেক কাউন্সিলর), কুয়াকাটা পৌরসভা, সাধারণ সম্পাদক: মো. মিজানুর রহমান (সাংবাদিক), অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম রাজু, আ.ছালাম সরদার ও আমেনা বেগম ,যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হারুন-অর-রশিদ মাস্টার ও লিটন মিত্র,সাংগঠনিক সম্পাদক: মো. ইলিয়াস হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক: জাহেদুল ইসলাম সুমন ও রেবেকা সুলতানা,আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মো. আল-আমিন ভূঁইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: খালেদা বেগম, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক: মো. ফরিদ উদ্দিন বিপু, সাংস্কৃতিক সম্পাদক: মো. আনোয়ারুল হক, অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক: আবু এমরান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদ, মেজবাহ উদ্দিন মান্নু, মো. মনিরুল ইসলাম ও মিনারা বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিশনেট প্রকল্পের কলাপাড়া এরিয়া ম্যানেজার আবু এমরান।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। এতে অর্থায়ন করছে ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
৩০/০৮/২০২৫
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু