মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
মিয়ানমারের সঙ্গ ছেড়েছে ৯ দেশ
প্রকাশ: ২ জানুয়ারি, ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিয়ানমারের সঙ্গ ছেড়েছে ৯ দেশ

সময় নিউজ বিডিঃ  রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গ ছেড়েছে বিশ্বের নয়টি দেশ।

আফ্রিকার এ দেশগুলো জাতিসংঘ সাধারণ পরিষদের কর্ম অধিবেশনে মিয়ানমারের বিরুদ্ধে পরিষদের তৃতীয় কমিটির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এই নয়টি দেশ। এই প্রস্তাবে রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে ২০১৯ সালে এ প্রস্তাবে এই নয়টি দেশ নিরপেক্ষ অবস্থানে থেকে ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছিল। কিন্তু গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটাভুটিতে একেবারে স্পষ্ট অবস্থান নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে ভোট দিয়েছে সেই নয়টি দেশ। দেশগুলো হচ্ছে ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, তানজানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ।

এই নয়টি দেশসহ প্রস্তাবের পক্ষে মোট ১৩০ ভোট পড়েছে। তবে এ প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি মিয়ানমারের পক্ষে ভোট দেয় নয়টি দেশ। দেশগুলো হচ্ছে চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া. ভিয়েতনাম, লাওস, ফিলিপাইন ও জিম্বাবুয়ে। এছাড়া ভোটদানে বিরত থেকেছে ভারত, জাপানসহ ২৫টি দেশ।

ভোটাভুটিতে ১৩০-৯ ভোটে মিয়ানমারের বিরুদ্ধে প্রস্তাবটি সিদ্ধান্ত আকারে গৃহীত হয়েছে।

শনিবার পোস্ট করা সাবেক কফি আনান কমিশনের (রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে গঠিত জাতিসংঘ কমিশন) সদস্য লেটেশিয়া ভ্যান্ডেনের টুইট বার্তা থেকে এ তথ্য পাওয়া গেছে। পরে নিউইয়র্কের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এদিকে মানবাধিকার প্রশ্নের এ প্রস্তাবকে পাশ কাটানোর কৌশল হিসেবে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া বার্তায় বলা হয়েছে, মিয়ানমার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সাবেক আনান কমিশনের সদস্য ও ডাচ কূটনীতিক লেটেশিয়া ভ্যান্ডেন অ্যাসাম টুইট বার্তায় বলেছেন, এই নয়টি দেশ ২০১৯ সালে দেওয়া এই প্রস্তাব প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। এবার এই নয়টি দেশ তাদের অবস্থান বদলে সরাসরি মিয়ানমারের বিরুদ্ধে এবং প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, গত নভেম্বরে সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসি মিয়ানমারে রোহিঙ্গাসহ সংখ্যালঘু গোষ্ঠিগুলোর মানবাধিকার প্রশ্নে এ প্রস্তাবটি উত্থাপন করে। মিয়ানমারের বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি গৃহীত হয়।

বছরের শেষ কার্যদিবেসে গত বৃহস্পতিবার প্রস্তাবটি সিদ্ধান্ত আকারে গ্রহণ করার প্রসঙ্গ এলে মিয়ানমার আবার বিরোধিতা করে এবং ভোটাভুটির আহ্বান জানায়। মিয়ানমারের দাবিতেই ভোটাভুটি হয়। ভোটাভুটিতে মিয়ানমারের বিরুদ্ধে আগের চেয়ে আরও বেশি ভোট পড়ে।

আগেরবার কার্যত ভোটদানে বিরত থাকা আফ্রিকার নয়টি দেশ এবার সরাসরি প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যা মিয়ানমারের বিরুদ্ধে গেছে। এদিকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়াউ মো তুনের উদ্ধৃতি তুলে ধরে বলা হয়েছে, মিয়ানমার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রাখাইনের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপ সৃস্টির ফল ভালো হবে না। এ প্রস্তাব মিয়ানমার মেনে নেবে না এবং রাখাইন রাজ্যের সংকট সমাধানে কাজে আসবে না।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।