মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
ভবানীগঞ্জ পৌরসভার ০৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভবানীগঞ্জ পৌরসভার ০৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা।

সময় নিউজ বিডিঃ   রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ত্রিমুখী লড়াই এর আভাস পাওয়া যাচ্ছে ।

পৌরসভার পাহাড়পুর , সাদিপুর , বিলবাড়ি ও বাছড়া এই চারটি মহল্লা নিয়ে এই ৩ নং ওয়ার্ড । এখানে ভােটার সংখ্যা ১৬২৩।যার মধ্যে পুরুষ ভােটার ৮১৫ এবং মহিলা ৮০৮ ।

এবার এখানে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন । তার মধ্যে রয়েছেন বর্তমান কাউন্সিলর আহাদ আলী , পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আইনুল হক , মামুনুর রশিদ এবং আবু সাঈদ । ২০১৫ সালে অনুষ্ঠিত গত পৌরসভা নির্বাচনে আহাদ আলী এবং আইনুল হকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ।

যেখানে আহাদ আলী ৪৯৬ ভােট পেয়ে বিজয়ী হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনুল হক পান ৩৬৫ ভােট । তবে এবারের পরিস্থিতি ভিন্ন কথা বলছে । টানা একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আহাদ আলীর জনসমর্থনে এখন ভাটার টান।

এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া , বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সরকারি বরাদ্দ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযােগ উঠায় সাধারণ ভােটারদের মাঝে ক্ষোভ রয়েছে ।

অন্যদিকে আইনুল হক দীর্ঘদিন যাবত পৌর যুবলীগের সাধারণ । সম্পাদকের দায়িত্বে রয়েছেন । সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ায় দলীয় নেতাকর্মী ও অপেক্ষাকৃত তরুণ ভােটারদের নিকট অধিকতর গ্রহণযােগ্য তিনি । এছাড়াও এখানে প্রার্থী হিসেবে রয়েছেন মামুনুর রশিদ ।

পানির বােতল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। যদিও এবারই প্রথমবারের মতাে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন , তারপরও ভােটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন ।

সদালাপী ও পরিচ্ছন্ন ইমেজ তার অন্যতম শক্তি । আওয়ামী বলয়ের বাইরে তিনি একমাত্র প্রার্থী হওয়ায় ভােটের রাজনীতিতে অতিরিক্ত সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে । ২২ তারিখে যাচাই – বাছাই এর সময় আবু সাইদের মনােনয়নপত্র বাতিল করা হয় । পরবর্তীতে তিনি আপিলের মাধ্যমে প্রার্থীতা ফেরত পান । ডালিম মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করছেন তিনি ।

দৈনিক বাগমারাকে বর্তমান কাউন্সিলর আহাদ আলী জানান , জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী ।

দীর্ঘদিন যাবত নিষ্ঠার সাথে ওয়ার্ডবাসীর সেবা করে যাচ্ছেন । প্রতিবারের মতাে এবারও ভােটাররা তার পাঞ্জাবি প্রতিকে ভােট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি ।

কথা প্রসঙ্গে মামুনের সংঙ্গে তার প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি । অপর প্রার্থী আইনুল হক বলেন , তিনি রাজনীতির মানুষ । দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ।

বিপদে আপদে সব শ্রেণীর মানুষের পাশে থেকেছেন। গত নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হলেও এবার বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন । আইনুল হক এবার উট পাখি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন । অন্যদিকে মামুন জানান , প্রথমবারের মতাে নির্বাচনে এসে ভােটারদের ব্যপক সাড়া পাচ্ছেন । সুষ্ঠ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।