শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
একাধিক পদে এক ব্যক্তি: আইন, নৈতিকতা ও সাংবাদিকতার প্রশ্ন
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

একাধিক পদে এক ব্যক্তি: আইন, নৈতিকতা ও সাংবাদিকতার প্রশ্ন
এস এম আওলাদ হোসেন, সাংবাদিক ও কলামিস্ট।।
একই ব্যক্তি একযোগে দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সাংবাদিক সংগঠনের নেতা—এমন বাস্তবতা ক্রমেই আলোচনার কেন্দ্রে আসছে। বিষয়টি ব্যক্তিগত যোগ্যতা বা সক্ষমতার প্রশ্ন নয়; এটি আইন, নীতিমালা ও সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।
বাংলাদেশের প্রচলিত আইনে একজন ব্যক্তি একই পত্রিকার সম্পাদক ও প্রকাশক হতে পারেন—এতে আইনগত বাধা নেই। তবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা একটি পূর্ণকালীন ও সরকারি অনুদাননির্ভর দায়িত্ব।
এমপিও নীতিমালা অনুযায়ী, এ ধরনের পদে থেকে অন্য কোনো লাভজনক পেশা বা এমন কর্মকাণ্ডে যুক্ত থাকা নিষিদ্ধ, যা মূল দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটায়। দৈনিক পত্রিকার সম্পাদক বা প্রকাশকের দায়িত্ব কোনোভাবেই খণ্ডকালীন বা পার্শ্ব পেশা হিসেবে বিবেচ্য নয়।
অন্যদিকে সাংবাদিক সংগঠনের নেতৃত্ব মানে কেবল একটি পদ নয়; এটি পেশাদার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও স্বাধীনতার প্রতিনিধিত্ব। যখন কোনো ব্যক্তি একই সঙ্গে রাষ্ট্রীয় অনুদানভুক্ত প্রতিষ্ঠানের প্রধান এবং সাংবাদিক সংগঠনের নেতা হন, তখন স্বার্থের সংঘাতের আশঙ্কা অনিবার্য হয়ে ওঠে। এতে সংগঠনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভের শক্তি নির্ভর করে স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহির ওপর। একাধিক ক্ষমতাশালী পদ যখন এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, তখন সেই ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রতিষ্ঠান, পেশা এবং শেষ পর্যন্ত জনস্বার্থ।
এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাংবাদিক সমাজের উচিত বিষয়টি স্পষ্টভাবে পর্যালোচনা করা। আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ডও অক্ষুণ্ন রাখতে হবে। ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ও পেশার স্বার্থই এখানে সর্বাগ্রে বিবেচ্য হওয়া প্রয়োজন।
এস এম আওলাদ হোসেন।
সাংবাদিক ও কলামিস্ট।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান