মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/ গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু! পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর
চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত
এস এম আওলাদ হোসেন।
প্রকাশ: ৩০ মে, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত
এস এম আওলাদ হোসেন।
সাংবাদিক ও কলামিস্ট।।
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের ফলস্বরূপ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে উপজেলা পরিষদ, প্রশাসনিক ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো কোথায় স্থাপিত হবে— এ বিষয়ে আবেগ, পক্ষপাত বা কোনো একক গোষ্ঠীর দাবির পরিবর্তে জনমত, বাস্তবতা ও সরকারি নীতিমালাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি ইউনিয়নের কিছু অতি উৎসাহী ব্যক্তির অযৌক্তিক দাবি পুরো উপজেলার জনগণের মতামতের প্রতিফলন হতে পারে না।
উপজেলার সকল ইউনিয়নের মানুষের স্বার্থ, যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়গুলো বিবেচনায় নিয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। এতে যেমন বিতর্ক এড়ানো যাবে, তেমনি জনগণের আস্থাও সুদৃঢ় হবে।
মনে রাখতে হবে, উন্নয়নমূলক সরকারি কার্যক্রমে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি, উসকানিমূলক প্রচারণা কিংবা প্রশাসনিক কাজে বাধা প্রদান কোনোভাবেই কাম্য নয়। গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের অধিকার থাকলেও তা অবশ্যই শৃঙ্খলা, যুক্তি ও আইনের সীমারেখার মধ্যে হতে হবে।
চন্দ্রগঞ্জ উপজেলার উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হলে বিভেদ নয়, প্রয়োজন ঐক্য; ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থ নয়, প্রয়োজন সর্বস্তরের জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা। জনমতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তই হবে টেকসই, গ্রহণযোগ্য এবং উন্নয়নবান্ধব সিদ্ধান্ত।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা— সকল পক্ষের মতামত গ্রহণ করে ন্যায়সঙ্গত ও বাস্তবসম্মত সিদ্ধান্তের মাধ্যমে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও কার্যকর প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলা হোক।
এস এম আওলাদ হোসেন।
সাংবাদিক ও কলামিস্ট।।
01637654471
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট   ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, এক ব্যক্তির কারাদণ্ড   ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ