বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’
মোঃ এনামুল হক
প্রকাশ: ২৩ মে, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল-এ লিটন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অপরিপক্ক ছাগলের দাঁত তুলে কুরবানির পশু হিসেবে বিক্রির উপযোগী করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেল ছয়টার দিকে উপজেলার পৌরসভার মহিলা কলেজ গেইট সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ার-এ এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পৌরসভার জামে মসজিদ রোড এলাকায় লিটন ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে আটক করেন। এসময় চাপের মুখে তারা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন।

অভিযুক্তরা বলেন, “ছাগলের দাঁতটা লড়তাছিল, এইজন্য তুইলা নিয়া বেইচ্চা হালাম।”
ছাগলের দাঁত মানুষের ডেন্টাল চেম্বারে কেন তোলা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তারা জানান, “হুনছি এইহানে দাঁত তুলে।”

ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কুরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়েও প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয়। তারা বলেন, “কাঁচা দাঁত তোলা প্রাণীর প্রতি চরম অবিচার। যে সরঞ্জাম দিয়ে পশুর দাঁত তোলা হয়েছে, তা দিয়েই আবার মানুষের চিকিৎসা হবে—এটা ভাবতেই কষ্ট হচ্ছে।”

এ বিষয়ে আলভি ডেন্টাল কেয়ার-এর মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক বলেন, “আমি তো ছিলাম না। আমার দোকানের ছেলে না বুঝে দাঁত তুলে ফেলেছে।”

দাঁত তোলার বিষয়টি স্বীকার করে রাকিব নামের এক ব্যক্তি বলেন, “পরিচিত একজন আমার কাছে নিয়ে আসায় তুলে দিছি, তবে কোনো টাকা নেইনি।”

এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানাকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি বলেন, “প্রাণিকল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। ওই আইনের বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।”

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার