রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
করোনায় ক্ষতিগ্রস্থ ২৪৭টি পরিবার পেলো ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা রাজশাহীর কারিতাসের।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনায় ক্ষতিগ্রস্থ ২৪৭টি পরিবার পেলো ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা রাজশাহীর কারিতাসের।

সময় নিউজ বিডিঃ  কারিতাস রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে মহানগরীর ৫ ও ৭নং ওয়ার্ডে করোনা ভাইরাসে (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ২৪৭টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার বিকেলে মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে অর্থ সহায়তা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারিতে বিশ্বের উন্নত দেশগুলো বিপর্যস্ত। সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত ও সঠিক পদক্ষেপের কারণে সফলভাবে করোনা মোকাবেলা করে দেশের উন্নয়ন ত্বরান্বিত করছে বর্তমান সরকার। সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের খাদ্য, অর্থসহ অব্যাহতভাবে সহযোগিতা প্রদান করেছে সরকার। রাজশাহীতে সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দফায় দফায় গরীব-অসহায় মানুষকে সহায়তা প্রদান করা হয়েছে। অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, জোন-২ এর কাউন্সিলর আয়েশা খাতুন, কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কারিতাস রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ ২৪৭টি পরিবারের প্রত্যেককে প্রথম দফায় ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হলো। এই ২৪৭টি পরিবারকে আরো দুই দফা ৫ হাজার করে অর্থ সহায়তা প্রদান করা হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু