সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বাঘায় পদ্মার নদীর নালায় দুটি সেতু নিসঙ্গতায় ৪ বছর
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২১, ৫:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাঘায় পদ্মার নদীর নালায় দুটি সেতু নিসঙ্গতায় ৪ বছর

সময় নিউজ বিডিঃ রাজশাহীর বাঘায় ২০১৫-২০১৬ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে অবিভক্ত গড়গড়ি ইউনিয়নের পদ্মার চরাঞ্চলে পৃথক দুটি পদ্মা নদীর নালার উপর সেতু নির্মাণ করা হয়।

বাঘা-লালপুর যাতায়াত সড়কের দক্ষিনে পদ্মার তীর ঘেষে সুলতানপুর ও কড়ালি নওশারা এলাকায় ৪০ ফুট দীর্ঘ এবং ১২ ফুট প্রস্থ সেতু দু’টির নির্মাণ ব্যয় হয়েছে ৬৬ লক্ষ টাকা। কিন্তু নির্মাণের পর থেকে সেতু দু’টির ওপর দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করেনা। এমনও নয় যে সেতু দু’টি ঝুঁকিপূর্ণ। শুধু সংযোগ সড়কের অভাবে এই নিঃসঙ্গতা। অর্থ অপচয় ছাড়া আর কিছুই হয়নি।

সরেজমিন দেখা গেছে, পদ্মা নদীর নালার পানি মাড়িয়ে সেতুর পাশ দিয়ে মানুষ চলাচল করতে। আর বছরের পর বছর সেতুর চারিদিকের মাটি ধ্বসে যাওয়ার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাড়িয়ে আছে। অবস্থা দেখে মনে হয়েছে, যে কোন সময় উপড়েও পড়তে পারে। এতে করে বিপদাশঙ্কাও রয়েছে, সেতুর পাশ দিয়ে চলাচল করা মানুষের। নির্মাণের পর মাটি না ফেলায় রাস্তা থেকে প্রায় ১৫ ফুট উচু হয়ে গেছে সেতু। যার কারণে সেতু দিয়ে চলাচল করা যায়না।

সড়ক বিচ্ছিন্ন সেতু দুটির একটি হচ্ছে, সুলতানপুর সাধু মিয়ার মোড় সংলগ্ন এলাকার দক্ষিনের পদ্মা নদীর খালের ওপর। আরেকটি এর ৫০০ গজ পূর্বে কড়ালি নওশারা এলাকার খাদেম ও জালেকের বাড়ির দক্ষিনের পদ্মা নদীর খালের উপর। সেতু সংলগ্ন উত্তরে প্রাথমিক বিদ্যালয়। দক্ষিনে বিস্তীর্ণ চরাঞ্চলের ফসলি জমি। সেই চরে বসবাস করে ৩৫টি পরিবার। এসব পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য আসতে হয়, সেতুর উত্তর পাশের সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়ে ও নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এপার থেকে ওপারে আর ওপার থেকে এপারে প্রতিদিন যাতায়াত করে স্কুলগামি শিক্ষার্থীসহ অর্ধ সহাস্রাধিক মানুষ।

স্থানীয়রা জানান, চলাচল সুবিধার জন্য সেতু দু’টি নির্মাণ করা হলেও কোন কাজেই আসছেনা। তারা এখন সেতুর পাশ দিয়েই চলাচল করেন, বর্ষায় নৌকায় আর শুষ্ক মৌসুমে পায়ে হেটে। মাঠের আবাদি ফসল ঘরে তুলতেও কষ্ট হয় কৃষকদের। বিশেষ করে বর্ষায় বেশি বেকায়দায় পড়ে স্কুলগামী শিক্ষার্থীরা। যাতায়াত করতে হয় অনেক দুর ঘুরে। সেতু থাকলেও তাদের দুর্ভোগ শেষ হয়নি।

সুলতানপুর এলাকার কলেজ শিক্ষক সোলাইমান হোসেন ও কড়ালি নওশারা এলাকার মুনসুর আলী মন্ডল বলেন, জনস্বার্থে সেতু নির্মাণ করা হলেও চলাচলের জন্য মাটি ফেলে রাস্তা ঠিক করা হয়নি। নির্মাণের পর থেকেই সেতু দু’টির এই দশা। তারপরেও প্রতিবছর বন্যায় সেতুর পাশের মাটি ধসে অনেক উচু হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তাদের পক্ষ থেকে ঠিকও করা হয়না। যার কারণেই সেতুর পাশ দিয়েই চলাচল করতে হয়। দাদপুর এলাকার সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সেতুর উত্তরে সুলতানপুর,খানপুর বাজারে যেতে হলে অনেত দুর ঘুরে যেতে হয়।
গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে দুইজন ঠিকাদার সেতুর কাজ করেছে। তাদের সাথে কথা বলেছি, তারা মাটি ফেলে ঠিক করে দিতে চেয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে সেই সেতুর কাজটি হয়েছে। তাতে কিছু কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদার এমন কাজ করে শুধু রাষ্ট্রের অর্থ অপচয় করেছে। জনগনের কোন কাজে আসছেনা। আমার সময়ে এমন ধরনের কাজ করতে দিবোনা।

উপজেলা নির্বাহীি অফিসার শাহিন রেজা বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার