মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
এক বছরে সড়কে নিহত ৩৮০০ জন: নিসচা।
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২১, ৫:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক বছরে সড়কে নিহত ৩৮০০ জন: নিসচা।

সময় নিউজ বিডিঃ   সারা দেশে গত বছর সড়ক, রেল ও নৌপথে ৪ হাজার ৯২টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ হাজার ৯৬৯ জন, আহত হয়েছে ৫ হাজার ৮৫ জন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২০ সালের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে পরিসংখ্যানটি তুলে ধরেন নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন জানান, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে, তাও এক বছরের হিসাবে কম নয়। কারণ, গত বছরের দীর্ঘ একটি সময় করোনার কারণে জরুরি যানবাহন ছাড়া অন্যান্য বাহন বন্ধ ছিল।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে ৩ হাজার ২৩২টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮০০ জন। অন্যদিকে, রেলপথে ১০৮টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। এ ছাড়া নৌপথে ৭০টি দুর্ঘটনায় মারা গেছে আরও ২১২ জন।
সড়কপথে দুর্ঘটনার জন্য সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা ও তদারকির অভাব, চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, মহাসড়কে ত্রুটিসহ বেশ কিছু কারণ চিহ্নিত করেছে নিসচা। নিসচা বলছে, সড়কে দুর্ঘটনায় যেসব বাহন দায়ী, তার মধ্যে প্রথমে আছে মোটরসাইকেল। এরপর আছে ট্রাক, তৃতীয় অবস্থানে বাস। দুর্ঘটনায় নিহত চালকদের মধ্যেও সবচেয়ে বেশি এসেছে মোটরসাইকেল চালকদের নাম।
এ ছাড়া মাসের হিসাবে ২০২০ সালের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এলাকাভিত্তিক পরিসংখ্যানে গত বছর সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা জেলায়। ঢাকা ও এর আশপাশের জেলায় ২৩৭টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৬৭ জন। এরপর আছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও গাজীপুর জেলা। দুর্ঘটনা সবচেয়ে কম হয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায়।
এলাকাভিত্তিক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, পার্বত্য এলাকায় চালকেরা যানবাহনের গতি নিয়ন্ত্রণে রেখে সাবধানে গাড়ি চালান। এ জন্য পার্বত্য জেলাগুলোয় দুর্ঘটনা কম। একইভাবে অন্য জেলাগুলোয় সাবধানতার সঙ্গে যানবাহন চালালে দুর্ঘটনা কমে আসবে।

সংবাদ সম্মেলনে নিসচার মহাসচিব সৈয়দ এহসানুল হক, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।