মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
বিএনপি, আওয়ামিলীগের বিজনেস জমে উঠেছে চর কেটে বালু দিয়ে।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১, ৮:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপি,  আওয়ামিলীগের বিজনেস জমে উঠেছে  চর কেটে বালু দিয়ে।

সময় নিউজ বিডিঃ  ১৫ বছর আগে যমুনায় বিলীন হয়ে যায় ফরিদ উদ্দিনের বসতভিটা। সাত সদস্যর পরিবার নিয়ে আশ্রয় নেন যমুনা পাড়ের রঘুনাথপুর গ্রামে। সেখানেই মানবেতর জীবনযাপন করছেন তিনি।

হারানো জমিজমা গেল বছর জেগে উঠেছে যমুনা বুকে। এই চরের নাম ‘রাধানগর’। জেগে ওঠা ওই চরের জমিতে বসতবাড়ি তৈরি ও চরের জমিতে চাষাবাদের স্বপ্ন দেখেন বাস্তুহারা ফরিদ।

ফরিদ উদ্দিন একা নয়, তার মতোই বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর বৈশাখী ও রাধারনগর চরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন হটু মণ্ডল, সামাদ মণ্ডল, আলী আহম্মেদ, মাসুদ রানা ও আব্দুর রশিদকসহ বাস্তুহারা শতাধিক পরিবার। কিন্ত বাস্তুহারাদের সেই স্বপ্ন বালুদস্যুদের থাবায় ম্লান হয়ে যাচ্ছে। পুরানো সেই ভিটায় তারা মাথা গোঁজার ঠাই করতে পারছেন না। প্রশাসনও শুনছে না তাদের কান্না।

সরেজমিন গিয়ে দেখা যায়, যমুনা নদীর পূর্বদিকে জেগে উঠেছে বৈশাখী ও রাধানগর চর। ওই চর বসবাস ও চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে। তবে সেই চর থেকে অবৈধভাবে বালু কেটে নিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। দিনে বালু উত্তোলন করা হয় কম। তবে রাতে বালু তোলা যন্ত্রের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। ওই চর থেকে বালু তুলে নেয়া হচ্ছে পার্শ্ববর্তী কাজিপুর উপজেলার ঢেকুরিয়া এলাকায়। সেখান থেকে ট্রাকযোগে বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। আর বালুদস্যুরা এ কাজটি করছে বিভিন্ন মহলকে ম্যানেজ করেই।

 

অভিযোগ রয়েছে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী, শহিদুল ইসলাম, ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য ভুলু সরকার ও গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম আলু উত্তোলনের সঙ্গে জড়িতে রয়েছেন। এছাড়া যমুনার চর থেকে বালু উত্তোলনের নেপথ্যে আওয়ামী লীগ ও বিএনপির আরও কয়েকজন প্রভাবশালী নেতার নাম রয়েছে।

বৈশাখী ও রাধানগর চরের আলী আহম্মেদ, মাসুদ, আব্দুর রশিদ, হটু মণ্ডলসহ বেশ কয়েকজন জানান, চর কেটে বালু তোলায় চাষাবাদ ও বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তারা বলছেন, চরে বালু তোলার বিরূপ প্রভাব এখনই বোঝা যাবে না।
তবে বেপরোয়াভাবে বালু তোলার কারণে বর্ষা মৌসুমে ভাঙনে পুরো চরই নদীতে বিলীন হবে। বাসিন্দাদের অভিযোগ, চর থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের কাছে ঘুরেও কোনো কাজ হচ্ছে না।

বালু উত্তোলনকারী আওয়ামী লীগ নেতা হযরত আলী ও বিএনপি নেতা মাহমুদুল হাসান স্বীকার করেন যে, চর থেকে বালু উত্তোলনের জন্য সরকারিভাবে কোনো অনুমতি নেয়া হয়নি। তারা জানান, স্থানীয় বিভিন্ন মহলকে ম্যানেজ করেই বালু তোলা হচ্ছে। তবে এই বালু উত্তোলনের ফলে চরের কোনো ক্ষতি হবে না।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক বলেন, এভাবে বালু উত্তোলন করলে যমুনার চর ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি হবে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘যমুনার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি। দাফতরিক কাজের ব্যস্ততার কারণে সেখানে যেতে বিলম্ব হচ্ছে। তবে দু-একদিনের মধ্যে অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।