মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
চারঘাটে বাজারের আধিপত্য নিয়ে বিরোধ মাইকিং করে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২১, ৬:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চারঘাটে বাজারের আধিপত্য নিয়ে বিরোধ মাইকিং করে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সময় নিউজ বিডিঃ   রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকিং করে লোকজন জড়ো করে দুই গ্রামবাসীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রেজাউল করিম (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।

ঘটনায় আহত হয়েছেন তিনজন। এ ঘটনায় দুগ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শিবপুর গ্রামবাসী ও পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার দীঘলকান্দী গ্রামবাসীর মধ্যে শনিবার এ ঘটনা ঘটে। দীঘলকান্দী গ্রামের দুই যুবককে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন পুর্বে উপজেলার শলুয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শিবপুর এলাকার কয়েকজন যুবককে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেয় পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড দীঘলকান্দী গ্রামের কয়েকজন যুবক। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে দুই গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে।

একপর্যায়ে মাইকিং করে দুই গ্রামবাসীর লোকজন জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে দুই থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
এরপরও দুগ্রামবাসী দুপাশে মারমুখি অবস্থান নেয়। তারই প্রেক্ষিতে শনিবার সকাল থেকে আবারো মাইকিং করে লোকজন জড়ো করতে থাকে দুগ্রামবাসী। সংবাদ পেয়ে সেখানে ছুটে যান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) নুরে আলম সিদ্দীকি, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে পরিবেশ পরিস্থিত শান্ত করেন।

শুরু হয় দুপক্ষকে নিয়ে সমযোতার চেষ্টা। সমযোতার চেষ্টা কালীন সময়ে হঠাত করে দীঘলকান্দী গ্রামের আখতার আলীর ছেলে সবুজ আলী ও একই এলাকার আলী হোসেনের ছেলে আবু শামার নেতৃত্বে দীঘলকান্দী গ্রামের লোকজন দেশীয় অস্ত্র হাতে শিবপুর গ্রামবাসীর উপর আবারো হামলা চালায়। এতে আবারো শুরু হয় দুই গ্রামবাসীর মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দীঘলকান্দী গ্রামের সবুজ ও আবু শামাকে আটক করে মডেল থানা পুলিশ।
এদিকে সংঘর্ষের ঘটনায় শিবপুর গ্রামের রেজাউল করিম (৫৫), আকবর আলী (৪৮) ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আহত হোন। স্থানীয়রা আশঙ্কা জনক অবস্থায় আহত রেজাউল করিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। কর্তব্যরত চিকিৎসক রেজাউল করিমকে মৃত ঘোষণা করে। এসংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শিবপুর গ্রামবাসীর মাঝে। পরিস্থিতি শান্ত রাখতে দীঘলকান্দী ও শিবপুরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি সম্পর্কে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত কয়েকদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাটি খুবই দুঃখ জনক। তারপরও আমরা দুপক্ষকে নিয়ে সমযোতার চেষ্টায় সময় দীঘলকান্দীর লোকজন আবারো শিবপুরের উপর আক্রমন করে পরিবেশ পরিস্থিতি অশান্ত করে তোলে।
বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত রেজাউল করিম উপজেলার শিবপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে সেখানে এখনো ১৪৪ ধারা জারি করার মতো পরিস্থিতি তৈরী হয়নি। পরিস্থিত শান্ত না হলে সেখানে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।