মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
ধনবাড়ী পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২১, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ধনবাড়ী পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা জমে উঠেছে

সময় নিউজ বিডিঃ  পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় অনুষ্ঠিত হবে পৌর নির্বাচনের ভোট। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ৩০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে পৌর নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার-প্রারচণা ততই জমে উঠছে।

মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধানের শীষ প্রতীকে বিএনপির এসএমএ সোবহান এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) সদ্য বহিষ্কৃত উপজেলা যুবলীগ সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুহাম্মদ আলী কিসলু (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ৯টি সাধারণ আসনে কাউন্সিলর পদে ২৮ জন এবং ৩টি সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সাধারণ ভোটাররা মনে করছেন এবারের নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও মূলত নৌকা, ধানের শীষ ও নারিকেল গাছের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। এবার কেউ কাউকে ছাড় দিতে নারাজ।

এরই মধ্যে ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধনবাড়ী পৌরসভার বাজার ও বিভিন্ন মোড়ের হোটেল, রেস্তোরাঁ এবং চায়ের দোকানগুলোতে প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

কে বসবেন পৌর পিতার আসনে এ নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। পৌর এলাকার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে। এ পৌর সভায় এবার ত্রিমুখী লড়াই হবে বলে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।

ভোটারদের সাথে কথা বলে জানা যায় মূলত নৌকা, ধানের শীষ ও নারিকেল গাছের প্রার্থীকে ঘিরে ভোটারদের মাঝে আলাপ আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।

কথা হয় ধনবাড়ী বাজারে ভোটার আব্দুর রশিদ মিয়া ও টাকুরিয়া গ্রামের আয়শা বেগমের সাথে। তারা বলেন, যার দ্বারা আমাদের পৌরসভার নাগরিকদের জীবন মান উন্নত হবে, নাগরিক সুবিধা বেশি দেবে, এমন যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা।

ধনবাড়ী বাজারে চায়ের দোকানে কথা হয় তরুণ ভোটার তোফাজ্জল হোসেন, আব্দুর রহিম ও রাশেদের সাথে। তারা বলেন, আমারা যোগ্য প্রার্থীকে ভোট দেব। যিনি আমাদের এ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে সবাইকে উপহার দিতে পারবেন। আমারা এ পৌরসভাকে আধুনিক পৌর সভা হিসেবে দেখতে চাই।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। আগামী ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে বিজয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি শতভাগ আশাবাদী।

বিএনপি প্রার্থী এসএমএ সোবহান বলেন, ভোটারদের মাঝে আমি যে উৎসাহ-উদ্দীপনা দেখেছি, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমি প্রশাসনের কাছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করছি।

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মনিরুজ্জামান বকল অভিযোগ করে জানান, প্রচার-প্রাচারণায় আমাকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করা হচ্ছে। বিভিন্ন কর্মীদের মারধর করা হচ্ছে। এদিকে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন হলে আমিই বিজয়ী হবো।

সহকারী রিটার্নিং অফিসার ও ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্ধু চাকলাদার জানান, আগামী ১৬ জানুয়ারি ধনবাড়ী পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ৩০ হাজার ৩ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৪৬৩ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৫৪০ জন। স্থানীয় প্রশাসন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।