রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ● ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
ননদ-ভাবির লড়াই! রাজশাহীর বাগমারায় পৌর নির্বাচনে !
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২১, ১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ননদ-ভাবির লড়াই! রাজশাহীর বাগমারায় পৌর নির্বাচনে !

সময় নিউজ বিডিঃ   রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় লড়াইয়ে নেমেছেন ননদ-ভাবি। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ননদ নারগিস বিবি ও ভাবি রোনা বিবি। এর মধ্যে ননদ সাবেক এবং ভাবি বর্তমানে ওই ওয়ার্ডের কাউন্সিলর।

তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে স্বজনরা বিভক্ত হয়ে পড়েছেন। ১৬ জানুয়ারি এই পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কসবা গ্রামের আবুল কালামের মেয়ে নারগিস বিবির সঙ্গে আবদুল হামিদ নামের এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আবুল কালামের বাড়িতেই থাকেন।

২০১০ সালের নির্বাচনে নারগিস বিবি সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ওই বছর তার ভাবি প্রার্থী ছিলেন না। ২০১৫ সালের নির্বাচনে নারগিস বিবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তার বড় ভাই মাহাবুর রহমানের স্ত্রী রোনা বিবি। ওই নির্বাচনে ভাবি জয়ী হন।

তবে হাল ছাড়েননি ননদ নারগিস। তিনি গত পাঁচ বছর এলাকার লোকজনের পাশে থেকে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করেছেন।

গ্রামের লোকজন বলেন, এবার ননদ জবা ফুল ও ভাবি অটোরিকশা প্রতীকে নির্বাচন করছেন। সকাল হলেই এক বাড়ি থেকে দুই প্রার্থী প্রচারণা চালাতে বের হন। আলাদা আলাদা এলাকায় প্রচারণা শেষে একই বাড়ি ফেরেন তারা।

কখনও মুখোমুখি হলেও তাদের মধ্যে কোনো বিরোধ দেখা দেয় না। পরস্পরের বিরুদ্ধে কোনো অপপ্রচারও চালান না তারা।

ননদ নারগিস বিবি বলেন, তিনি একবার নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালে তার ভাবি জয়ী হয়ে দায়িত্ব পালন করেছেন। এবারও তারা প্রার্থী হয়েছেন। ভোটাররা যাকে বেছে নেন, সেটা তিনি মেনে নেবেন।

ভাবি রোনা বিবি বলেন, নির্বাচনের মাঠে তারা প্রার্থী। তবে পরিবারে তারা ননদ-ভাবি। ভোটাররা বিবেচনা করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন।

তবে স্বজনদের মধ্যে একটু অস্বস্তি আছে, কাকে রেখে কাকে ভোট দেবেন সেটা নিয়ে। নাম প্রকাশ না করার শর্তে ননদ–ভাবির স্বজনরা বলেন, ননদ-ভাবির লড়াইয়ে তারা বিব্রত। ভোট কাকে দেবেন, তা নিয়ে চিন্তায় পড়েছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু