মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
হাবিব যা বললেন বিয়ে নিয়ে !
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাবিব যা বললেন  বিয়ে নিয়ে !

সময় নিউজ বিডিঃ  জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ নিজেই তার ফেসবুকে আজ মঙ্গলবার বিয়ের খবরটি জানিয়েছেন। পাত্রী আফসানা চৌধুরী শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী, মিডিয়াতেও টুকটাক কাজ করছেন। তবে কবে তারা বিয়ে করেছেন বা দু’জনার পরিচয় কীভাবে- এ বিষয়ে এখনো নিরব রয়েছেন এই সংগীতশিল্পী।

এ বিষয়ে জানতে হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আফসানা চৌধুরী শিফার সঙ্গে তার পরিচয় প্রায় ৮ মাস আগে। আর তারা বিয়ে করেছেন মাস তিনেক হলো। তবে বিয়ের তারিখটি স্পষ্ট করতে আগ্রহী নন এই সংগীত তারকা।

তিনি আরও জানান, শিফার পরিবার ঢাকায় থাকলেও তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। হাবিবের গ্রামের বাড়ির পাশের উপজেলা দোহারে

হাবিবের ভাষ্য, ‘দেখুন বিষয়টি একেবারেই ব্যক্তিগত। তাই আমি এই বিষয়গুলো মিডিয়ায় শেয়ার করতে চাই না। শিফাও তেমনটা চেয়েছে। আবার এটাকে লুকিয়ে রাখারও কিছু নেই। সংসার তো সত্য ও সুন্দর বিষয়। সেই ভাবনা থেকেই ফেসবুকে বিয়ের খবরটি জানালাম। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি হোক, সেটি আমরা চাই না।’

হাবিব আরও বলেন, ‘অনেকটা হুট করেই আমাদের পরিচয়, ঢাকাতেই। পরিচয়ের কিছুদিন পর আমরা অনুভব করি সংসার পাতার কথা। এরপর জানতে পারি আমরা দু’জন একই অঞ্চলের মানুষ! যদিও প্রেম বা বিয়ের পেছনে এটা কোনো কাজে আসেনি। এরপর বিষয়টি দুই পরিবারকে জানানো হয়। পারিবারিকভাবেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

একেবারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে জানিয়ে হাবিব বলেন, ‘আগেও বলেছি, বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা ছিল না আমার। জন্ম-মৃত্যু ও বিয়ে তো উপরওয়ালা থেকে নির্ধারিত। তা না হলে, শিফার সঙ্গে আমার পরিচয়ই হতো না। আমার একমাত্র সন্তান আলীম ওয়াহিদও বড় হচ্ছে। ওর সোশ্যাল সিকিউরিটির বিষয়টাও দেখতে হবে। এসব মিলিয়ে বিয়ের বিষয়টি নিয়ে আমি এ পর্যন্ত কোথাও কমেন্ট করিনি, করার ইচ্ছেও নেই। যেটুকু জানানোর, তা ফেসবুকে জানিয়েছি।’

আফসানা চৌধুরী শিফা মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন। আপনার সঙ্গে কি তার পরিচয় কোনো গানের শুটিংয়ে?

উত্তরে হাবিব বললেন, ‘না, সে আমার কোনো গানের মডেল হয়নি। আমাদের পরিচয় একেবারেই চলতি পথে, হুট করে। মিডিয়ার সঙ্গে ওর সংযোগ একেবারেই অল্প। যতটুকু আছে তা শুধুই শখের বশে।’

সবশেষে হাবিব তার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বিষয়টি নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য বা সংবাদ না করার জন্যও সবাইকে অনুরোধ করেছেন এই সংগীতশিল্পী

 

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।