মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
কাউন্সিলর প্রার্থীদের কারণে সহিংসতা বাড়ছে স্থানীয় সরকার
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাউন্সিলর প্রার্থীদের কারণে সহিংসতা বাড়ছে স্থানীয় সরকার

সময় নিউজ বিডিঃ  কাউন্সিলর প্রার্থীদের কারণে সহিংসতা বাড়ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে। এ পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে না।এ সুযোগে একই ওয়ার্ডে দলের একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অতি প্রতিযোগিতার মনোভাবে কোথাও কোথাও প্রতিহিংসায় রূপ নিচ্ছে।

এর নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতারা। গত কয়েকদিনে চট্টগ্রাম সিটি করপোরেশন ও কয়েকটি পৌরসভা নির্বাচনে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে চার জন মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে গেছেন শতাধিক কর্মী-সমর্থক।

সামনের নির্বাচনগুলো ঘিরে সহিংসতার আশঙ্কা আরও বেড়েছে।

সহিংসতার শঙ্কায় কাল শনিবার অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের নির্বাচনে ৬০টি পৌরসভার মধ্যে ১৬টিতেই নির্দিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন অতিরিক্ত এসব সদস্য মোতায়েনের সিদ্ধান্ত দেয়। এর বাইরেও বেশ কয়েকটি পৌরসভায় ভোটের দিন সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ৩১টি পৌরসভায় ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে কাগজের ব্যালট পেপার পাঠাতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর যুগান্তরকে বলেন, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন আমাদের রিপোর্ট দিয়েছে।

এতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে রিস্কের (ঝুঁকি) কথা তারা আমাদের জানিয়েছে। ওই এলাকাগুলোতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি।

সে অনুযায়ী ফোর্স মোতায়েন করা হয়েছে। সামগ্রিকভাবে নির্বাচনে সহিংসতার ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গায় রিস্ক আছে, আবার নেই। এটা ধরেই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কয়েকটি পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানান, মেয়র পদের চেয়ে কাউন্সিলর পদে বেশি সহিংস ঘটনা ঘটছে। এর বড় কারণ হচ্ছে আইনগত দুর্বলতা।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে মেয়র বা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট নেওয়ার বিধান আছে। কাউন্সিল পদে নির্দলীয় প্রতীকে ভোট হচ্ছে। এতে রাজনৈতিক দলগুলো মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিলেও কেন্দ্রীয়ভাবে কাউন্সিলর পদ উন্মুক্ত রাখা হয়েছে।

স্থানীয়ভাবে এমপি, উপজেলা চেয়ারম্যান বা বড় নেতারা তাদের পছন্দের ব্যক্তিকে কাউন্সিলর পদে মনোনয়ন দিচ্ছেন। ফলে একই দলের একাধিক কাউন্সিলর প্রার্থী থাকায় সহিংস ঘটনা বেশি হচ্ছে। যেসব নির্বাচনে মেয়র পদে একই দলের একাধিক প্রার্থী রয়েছে সেখানেও সংঘর্ষ ঘটছে। তবে এ সংখ্যা খুব বেশি নয়।

স্থানীয় পর্যায়ে সহিংসতার বিষয়ে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন যুগান্তরকে বলেন, স্থানীয় পর্যায়ের ইস্যু নিয়ে সহিংসতার প্রবণতা দেখা যাচ্ছে। এর বড় কারণ হচ্ছে একই পদে একই দলের একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে থাকা।

তিনি বলেন, একাধিক প্রার্থী ও তাদের সমর্থকদের নিজস্ব অবস্থান রয়েছে। স্থানীয় পর্যায়ের ইস্যু নিয়ে তারা সহিংসতায় লিপ্ত হচ্ছেন। সরকারি দলের প্রার্থীদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

জানা গেছে, পৌরসভা নির্বাচন ঘিরে বুধবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় ৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খান বাবুর সমর্থকদের মধ্যে সহিংস ঘটনা ঘটে। ওই ঘটনায় কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ভাই লিয়াকত হোসেন বল্টু মারা যান।

ওই রাতেই ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন খান বাবুর লাশ উদ্ধার করা হয়। প্রার্থী মারা যাওয়ায় ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছে ইসি। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. রুকনুজ্জামান যুগান্তরকে বলেন, সহিংসতা হতে পারে এমন তথ্য আগে ছিল না। সহিংস ঘটনা যাতে না ঘটে সেজন্য আগ থেকে আমরা তৎপর ছিলাম। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের পাহারা ছিল। তার মধ্যেই হঠাৎ করে সহিংস ঘটনা ঘটেছে। আমরা আরও তৎপর রয়েছি।

এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতা ও গোলাগুলির ঘটনায় আলী আজগর বাবুল নামের সরকারি দলের একজন কর্মী মারা গেছেন। ২৮ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সহিংসতায় তিনি মারা যান।

আহত হন আরও দুই জন। এ দুই কাউন্সিলর প্রার্থীর একজন দলীয় সমর্থন পেয়েছেন এবং অপরজন বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান যুগান্তরকে বলেন, হঠাৎই ওই সহিংস ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সতর্ক অবস্থায় আছি।

একইভাবে বুধবার রাতে উঠান বৈঠক করার সময়ে নরসিংদীর মনোহরদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। ভাংচুর করা হয় মেয়র প্রার্থীর গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৮টি মোটরসাইকেল। এতে অন্তত ১২ জন আহত হন।

একই দিন রাজশাহীর আড়ানী পৌরসভায় আওয়ামী লীগ মেয়র প্রার্থী শহিদুজ্জামান শাহিদের পথসভায় গুলি ও বোমা হামলার ঘটনায় ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নে তুষার (২৮) আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় কাউন্সিলর প্রার্থীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, বিগত অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও সমর্থকদের মধ্যে সহিংস ঘটনা কম। তবে একই দলের একাধিক প্রার্থীর মধ্যে সহিংসতার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন পর্যায় থেকে যেসব তথ্য পাওয়া যাচ্ছে সেখানে এ ধরনের চিত্র উঠে আসছে। এছাড়া কোথাও কোথাও নির্বাচন ইস্যু বানাতে নানা তৎপরতার খবরও পাওয়া যাচ্ছে। ওইসব তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

১৬ পৌরসভায় অতিরিক্ত ফোর্স মোতায়েন : দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় শনিবার ভোটগ্রহণ হতে যাচ্ছে। এর মধ্যে সহিংসতার শঙ্কায় ১৬টিতে নির্দিষ্ট সংখ্যার চেয়ে অতিরিক্ত ফোর্স মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।