সোমবার ● ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
রূপসা উপজেলার নির্বাহী অফিসার নাসরিন আক্তারের ভালোবাসায়, মমতা, আদর এবং স্নেহ পেলো পথ শিশুরা।
মোঃ রাকিবুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২১, ৪:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রূপসা উপজেলার নির্বাহী অফিসার নাসরিন আক্তারের ভালোবাসায়, মমতা, আদর এবং স্নেহ পেলো পথ শিশুরা।

সময় নিউজ বিডিঃ রূপসা উপজেলার সেনের বাজার ঘাট এলাকা থেকে উদ্ধার হলো ২ পথ শিশু। মাত্র ৬ ঘন্টা ভালোবাসা, মমতা, আদর এবং স্নেহ পেয়ে পথ শিশু দুটি নির্বাহী অফিসারকে মায়ের মতো জড়িয়ে ধরে আদর করতে শুরু করলো। শিশু ২ টির ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাহী অফিসারও মমতাময়ী মা হিসেবে তাদেরকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করে আদর করতে লাগলেন।

বিষয়টি প্রত্যক্ষদর্শীদের হতবাক করেছে। জানাগেছে গত ১৩ জানুয়ারী রাতে রূপসা উপজেলার নির্বাহী অফিসার নাসরিন আক্তার জানতে পারেন আইচগাতী সেনের বাজার ঘাট এলাকায় দুটি পথ শিশু দিনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে এবং রাতে রাস্তার পাশে ঘুমিয়ে পড়ে। পরের দিন ১৪ জানুয়ারী সকালেই উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ও স্থানীয় ক্যাম্প ইনচার্জ এসআই সেকেন্দার পথ শিশুদের উদ্ধার করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরবর্তিতে জানাযায় তারা বরিশাল জেলার কোন একটি গ্রামের বাসিন্দা ছিল। ছেলে শিশুটি ইমরান হেলাল (৮) পিতা জুয়েল, মাতা লাবনী আর মেয়ে শিশুটি খাদিজা আক্তার মিম (৯), পিতা খোকন, মাতা সাবানা এই পরিচয় ছাড়া শিশু দুটি আর কিছুই বলতে পারেনা। তবে তারা কোনদিন নিজ মা বাবাকে দেখেনি এবং নানির কাছে বড় হয়েছে বলে জানায়। কিছুদিন পূর্বে তাদের নানী মারা যায়। কিন্তু তারা কিভাবে কার মাধ্যমে সেনেরবাজার ঘাট এলাকায় গত ৪/৫ দিন পূর্বে এসেছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি শিশুরা। নির্বাহী কর্মকর্তা তাদেরকে নিরাপদ আশ্রয়ে প্রেরণ করার উদ্দেশ্যে যোগাযোগ শুরু করেন দুপুর ২ টা থেকে। তিনি খুলনা ও বাগেরহাট বিভাগের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে কোথাও শিশুদের পুনর্বাসনে ব্যবস্থা করতে না পারায় এক পর্যায়ে ভেঙ্গে পড়েন। পরিশেষে তিনি যোগাযোগ করেন খুলনা শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্নবাসন কেন্দ্রে। সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সব বিষয় শুনে তাদেরকে গ্রহন করার সম্মতি জ্ঞাপন করেন। ইতিমধ্যে শিশুদের গোসল করিয়ে দুপুরের খাবার খাওয়ানো হয় এবং তাদেরকে নতুন পোষাক ক্রয় করে তা নিজ হাতে নির্বাহী কর্মকর্তা পরিয়ে দেন এবং আহত শিশু ইমরান হেলালকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসারকে আহবান করা হয়। তাৎক্ষনিক ভাবে মেডিকেল অফিসার ডা. পিকিং শিকদার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা সেবা প্রদান করেন। এদিকে গড়িয়ে গেছে ৬ ঘন্টা। এক পর্যায়ে খুলনা শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুর্নবাসন কেন্দ্রে শিশু দুটিকে পৌছানোর জন্য থানা পুলিশকে তলব করা হলে থানা পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে। যখনই শিশুরা বুঝতে পারে তাদেরকে নির্বাহী কর্মকর্তা কার্যালয় ছেড়ে চলে যেতে হবে তখন তারা কান্নায় ভেঙ্গে পড়ে এবং নির্বাহী কর্মকর্তাকে আম্মু সম্বধন করে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকে। এ সময় নির্বাহী কর্মকর্তাও তাদের ভালোবাসায় সিক্ত হয়ে তাদেরকে নিজ সন্তান মনে করে চুম্বন করেন। বিষয়টি দেখে প্রত্যক্ষদর্শীরাও আবেগে আপ্লুত হয়ে পড়ে। দুপুর থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নির্বাহী কর্মকর্তাকে এ মহতী কাজে সহযোগিতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, সমাজসেবক হাবিবুর রহমান, আজিজুল ইসলাম সহ নির্বাহী কর্মকর্তার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু