সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
যেসব পৌরসভায় ভোট কাল
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যেসব পৌরসভায় ভোট কাল

সময় নিউজ বিডিঃ  দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় আগামীকাল শনিবার নির্বাচনী লড়াই। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এ জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ধাপে ২৯ পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ৩১ পৌরসভায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। এ ভোট নিয়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠা রয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে। বিভিন্ন পৌরসভায় সংঘাত-সহিংসতা ও খুনোখুনির ঘটনাও ঘটছে। দিন দিন নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। এর মধ্যে ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভা নির্বাচনী সংঘাতের কারণে এক ওয়ার্ডের নির্বাচন স্থগিত করাও হয়েছে। 

এছাড়া রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় বোমা হামলার ঘটনাও ঘটেছে। এদিকে নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা। দ্বিতীয় ধাপের নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৯ দলের মেয়র প্রার্থী। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশকিছু স্বতন্ত্র প্রার্থীও।

 

এবার পৌরসভায় দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য ভোটারদের পাশাপাশি প্রস্তুত রয়েছে নৌকা, ধানের শীষ, লাঙল প্রতীকসহ নয় দল, স্বতন্ত্র মেয়র এবং সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা। দ্বিতীয় ধাপে মেয়র পদে ২১৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭২৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ২৩২ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন। উৎসবমুখর এ নির্বাচন নিয়ে যেমন রয়েছে উত্তেজনা, তেমনি শঙ্কাও রয়েছে ভোটার ও প্রার্থীদের মাঝে। উদ্বিগ্ন খোদ নির্বাচন কমিশনও (ইসি)। ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে

গতকাল মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়েছে। প্রচারের শেষ মুহূর্তের কিছু ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের মাত্র ৫ ঘণ্টা পর প্রতিপক্ষ প্রার্থী আলমগীর খান ওরফে বাবুর লাশ কুমার নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে শৈলকুপা উপজেলার দেবতলা-বারইপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে দু’জন মারা যাওয়ার ঘটনায় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের  সাধারণ কাউন্সিলর পদে (কাল ১৬ জানুয়ারি) ভোট স্থগিত ঘোষণা করেছে।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর সমর্থকদের বিরুদ্ধে গুলি ও বোমা হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টায় আড়ানী পৌর সদরের তালতলা বাজারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহিদুজ্জামান শহিদের পথসভায় গুলি ও বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী এবং ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। এছাড়াও তালতলা বাজারে শতাধিক দোকানপাট ভাঙচুর এবং লুট হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনের দুই দিন আগে আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিস ও নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত একটি নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এদিকে নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল শুরু করেছে গতকাল থেকেই। চার স্তরের নিরাপত্তা থাকবে ভোটের পরের দিন পর্যন্ত। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ-কাল প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী উপকরণ পাঠাবে ইসি। কমিশনের শেষ মুহূর্তের নির্দেশনায় নির্বাচনে ভোট গ্রহণ শেষে দ্রুত ফলাফল পাঠাতে বলা হয়েছে। সবার প্রত্যাশা, কাল দেশের ৬০ পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।