বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ।
ইসরাত জাহান কনিকাঃ-
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২১, ৪:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ।

সময় নিউজ বিডিঃ  আমদানি করা ভারতীয় পেঁয়াজ এবং দেশি পেঁয়াজের দাম সমান হওয়ার কারণে ক্রেতারা ভারতের আমদানি করা পেঁয়াজ কিনতে চাচ্ছেন না।

এ কারণেই বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। আর চাহিদা কমে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আমদানি বন্ধ থাকলেও দেশের বাজারে পেঁয়াজ নিয়ে কোনও ধরনের সমস্যা তৈরি হবে না। কারণ দেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পেঁয়াজের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ফলে বাংলাদেশ ও ভারতে উৎপাদিত পেঁয়াজের দাম এখন সমান। দুদেশের পেঁয়াজের দামে কোনও পার্থক্য নাই। স্বাদে অতুলনীয় বলে ক্রেতাদের আগ্রহ দেশি পেঁয়াজের প্রতি। আপাতত হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করেছেন সেখানকার আমদানিকারকরা। তবে ঘোষণা না দিলেও দেশের অন্যান্য স্থলবন্দর দিয়েও আমদানি করা ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে আসছে না বলে জনিয়েছে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানান, দাম যদি দেশি পেঁয়াজের তুলনায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের বেশি হয় বা সমান হয়, তাহলে কি কারণে ক্রেতারা তা কিনবেন? যেকোনও বিচারে আমদানি করা পেয়াজের তুলনায় দেশি পেঁয়াজ উত্তম।

উল্লেখ্য, দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা না থাকায় গত ১৩ ও ১৪ জানুয়ারি হিলি স্থলবন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি। একইসঙ্গে দেশের বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়েও কোনও ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে না।

ভারতে পেয়াজের মূল্য, পরিবহন খরচ ও বাংলাদেশের ১০ শতাংশ আমদানি শুল্ক যুক্ত করে বর্তমানে ভারত থেকে আমদানির পর প্রতিকেজি পেঁয়াজের দাম দাড়ায় ৩৫ থেকে ৩৭ টাকা। কিন্তু দেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। পাইকারি ও খুচরা ব্যাবসায়ীর মুনাফা ও অন্যান্য খরচ মিটিয়ে তা বাজার থেকে ক্রেতা কিনছেন সর্বোচ্চ ৪০ টাকা কেজি দরে।

অপরদিকে আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৩৭ টাকা কেজি দরে বর্ডার থেকে কিনে রাজধানীসহ দেশের প্রত্যান্ত অঞ্চলে এনে তার পরিবহন খরচ ও পাইকারি ও খুচরা বিক্রেতার মুনাফা মিটিয়ে ভোক্তার কাছে বিক্রি করতে হবে ৪২ থেকে ৪৩ টাকা কেজি দরে। তাই এ ব্যবসা কেউ করতে চাচ্ছেন না। সাধারণত দেশি পেঁয়াজের দামের তুলনায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম প্রতি কেজিতে কমপক্ষে ৫ থেকে ৭ টাকা কম না হলে ভোক্তারা ভারতীয় পেয়াজ কিনতে চান না।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে দেশের বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ভারতের পেঁয়াজ আমদানিতে লোকসানের সম্ভবনা দেখছেন আমদানিকরাকরা। সে কারণেই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানিয়েছেন, বর্তমানে দেশি পেঁয়াজের সরবরাহ প্রচুর। চাহিদার দিক থেকে দেশি পেঁয়াজের চাহিদা ব্যাপক। চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত থাকায় দেশে পেঁয়াজের দাম এমনিতেই কম। অপরদিকে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করার ফলে বর্তমানে ভারতীয় পেয়াজের দাম দেশি পেঁয়াজের দামের তুলনায় বেশি হওয়ায় লোকসান ঠেকাতে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করছে না। তবে আগামী মাস থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু হবে। কারণ তখন দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ কিছুটা কমবে। এই সুযোগে আমদানি শুল্ক মিটিয়েও ব্যবসায়ীরা কিছুটা মুনাফা পাবেন। ফলে বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের কোনও আমদানি নেই। মৌসুমের প্রথম কয়েকদিন বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে  কোনও পেঁয়াজ আসছে না বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন, শুল্কারোপের ফলে আদানি করা পেঁয়াজের দাম বেশি পড়ছে। অপরদিকে দেশি পেঁয়াজের উৎপাদন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কম। ফলে ভোক্তাদের আমদানি করা পেঁয়াজের প্রতি আগ্রহ নেই মোটেই। কম দামে দেশি পেয়াজ কিনছেন ভোক্তারা। চাহিদা কমে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন আমদানিকারকরা। তাই তারা পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন।

জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দেশের পেঁযাজের বাজারে কোনও সমস্যা বা জটিলতা বা কোনও ধরনের অস্বস্তি তৈরি হবে না। কারণ বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দাম কম না হয়ে, বেশি হওয়ায় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গেছে। সে কারণে আমদানিকারকরা পেঁয়াজ আমদানি করছেন না। এতে কোনও সমস্যা নাই। দেশে পর্যাপ্ত দেশি পেঁয়াজে সরবরাহ রয়েছে।

উল্লেখ্য, দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। দেশে পেঁয়াজের উৎপাদন কমবেশি ২৫ থেকে ২৬ লাখ টন। কিন্তু পেঁয়াজ পচনশীল বলে উৎপাদিত পেঁয়াজের ২২ থেকে ২৫ শতাংশ প্রসেস লস বাদ দিয়ে মোট উৎপাদন দাঁড়ায় ১৯ থেকে ২০ লাখ টন। চাহিদার তুলনায় বাৎসরিক ঘাটতি সর্বোচ্চ ৬ থেকে ৭ লাখ টন। এই পরিমান ঘাটতি মেটাতেই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তা আমদানি করতে হয়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার