সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
পুনরায় নির্বাচনের দাবি: শেরপুর পৌরসভার
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২১, ৩:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুনরায় নির্বাচনের দাবি: শেরপুর পৌরসভার

সময় নিউজ বিডিঃ  শেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে গায়েবি ভোট পড়েছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে হেরে যাওয়া প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থী। সেই সঙ্গে তারা ঘোষিত ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি জানান।সোমবার সকাল ১০টার দিকে শেরপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী বিদ্যুৎ কুণ্ডু। এসময় কাউন্সিলর প্রার্থী তাপস মালাকার ও নাজমুল হক লুলুসহ তাদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ কুণ্ডু বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডে মোট নারী-পুরুষ ভোটার রয়েছেন ২ হাজার ১১৫ জন। এর মধ্যে নির্বাচনের দিন শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মোট ১ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। খাতা-কলমে সেটিই লিপিবদ্ধ আছে।

 

এর মধ্যে সোমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম পানির বোতল প্রতীকে পেয়েছেন ৪৮৬ ভোট। বিদ্যুৎ কুণ্ডু উটপাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট, তাপস মালাকার পাঞ্জাবি প্রতীক নিয়ে ৪২ ভোট ও নাজমুল লুলু ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন ২১৫ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৪২টি। মোট প্রদত্ত ভোট ১৬৫৩টি।

কিন্তু ঘোষিত ভোটের ফলাফল ও ব্যালটের সঙ্গে কোনো মিল নেই। এমনকি গণনায় প্রাপ্ত ভোটের ব্যালট পাওয়া যায় ১৬৭৩টি। অর্থাৎ অতিরিক্ত থাকে আরও ২০ ব্যালট। বিষয়টি জানতে চাইলে এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা বিজয় কুমার দাস কোনো সদুত্তর দেননি। বরং প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের এজেন্টদের কোনো অভিযোগ ও কথা না শুনে ফলাফল নয়ছয় করে।

 

এরপর মাত্র ৫ ভোট বেশি দেখিয়ে কাউন্সিলর পদে পানির বোতল প্রতীকের প্রার্থী সোমেন্দ্র নাথ ঠাকুর শ্যামকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তাদের স্বাক্ষর ছাড়াই প্রিসাইডিং কর্মকর্তা তড়িঘড়ি করে ভোটকেন্দ্র ত্যাগ করে বলে অভিযোগ করেন পরাজিত প্রার্থী বিদ্যুৎ কুণ্ডু।

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিজয় কুমার দাস তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর নিকট থেকে মোটা অঙ্কের অনৈতিক সুবিধা নিয়ে তাকে জেতানোর দায়িত্ব নেন। এরই ধারাবাহিকতায় নির্বাচন চলাকালীন বেশকিছু ফাঁকা ব্যালট দেন। সেসব ব্যালটে বাইরে সীল মেরে কৌশলে বাক্সে ঢুকানো হয়। তাই ভোটারের চেয়ে প্রাপ্ত ভোট ও ব্যালট বেশি হয়েছে। কিন্তু হিসাব মেলাতে না পারা এবং ফলাফল গড়মিল হওয়ার কারণেই বিষয়টি ধরা পড়েছে।

শান্তিপূর্ণ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় ওই প্রিসাইডিং কর্মকর্তাসহ ঘটনায় জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। সেইসঙ্গে পৌরসভার এই ওয়ার্ডে কাউন্সিলর পদে জাল-জালিয়াতির নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে অচিরেই নতুন তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় ভোট দেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে ওই প্রিসাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, আমরাও বুঝতে পারছি না অতিরিক্ত ব্যালট কিভাবে এলো। তবে একাধিকবার ভোট গণনা করে কাউন্সিলর প্রার্থী বিদ্যুৎ কুণ্ডুর উটপাখি মার্কার বান্ডিলে বেশকিছু জাল ব্যালট পাওয়া যায়। পরে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সেসব বাতিল করা হয়। এতে করে একটু গরমিল হতে পারে। এছাড়া তিনি কোনো অনিয়মের মধ্যে নেই বলে দাবি করেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।