শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
অবসান আজ ট্রাম্প।
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২১, ৯:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অবসান আজ ট্রাম্প।

সময় নিউজ বিডিঃ  ওয়াশিংটন ডিসি এখন এক দুর্ভেদ্য দুর্গের মতো। ২৫ হাজার সৈন্য ঘিরে রেখেছে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবন। ভবনের সামনের উন্মুক্ত চত্বর লিংকন মেমোরিয়ালে স্বাভাবিক সময়ে যেখানে কয়েক লাখ দর্শকের সমাগম হওয়ার কথা, এখন তা জনমানবশূন্য। জনতার স্থান নিয়েছে দুই লাখ পতাকা।এই স্মৃতিচত্বরের দর্শনীয় রিফ্লেকটিং পুল, যার টলটলে জলে প্রতিবিম্বিত হয় ৫৫০ ফুট দীর্ঘ স্মারকস্তম্ভ ওয়াশিংটন মনুমেন্ট, তার দুই ধারেও কোনো মানুষ নেই। রয়েছে ৪০০ আলোকবাতি। যে চার লাখ মার্কিন নাগরিক করোনার কারণে মৃত্যুবরণ করেছেন, এই পতাকা ও আলোকবাতি তাঁদের প্রতিনিধি।

 

কংগ্রেস ভবন পেছনে রেখে নির্মিত হয়েছে সুউচ্চ মঞ্চ। আজ বুধবার ওয়াশিংটন সময় মধ্যদুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) এই মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। তাঁদের শপথ পড়াবেন যথাক্রমে প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি সোনিয়া সটোমাইয়র।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হাজারখানেক অতিথি, যাঁদের অধিকাংশই কংগ্রেস সদস্য ও বাইডেন-হ্যারিস পরিবারের লোকজন। থাকবেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানের ঘণ্টাতিনেক আগে স্ত্রী মেলানিয়াসহ ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন ফ্লোরিডায়।

বিভক্ত আমেরিকা

আমেরিকা এখন একটি প্রবল বিভক্ত দেশ। ট্রাম্পের অনুগত রিপাবলিকানদের অধিকাংশ এখনো বাইডেনকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করেন না। কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প ক্রমাগত দাবি করে গেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে, জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সে কথায় বিশ্বাস করে কয়েক হাজার ট্রাম্প-সমর্থক ৬ জানুয়ারি ক্যাপিটল হিল আক্রমণ করেছেন, যার লক্ষ্য ছিল কংগ্রেসে বাইডেন-হ্যারিসের বিজয় সত্যায়নে বাধা দেওয়া।

এ ঘটনায় সরাসরি উসকানি দেওয়ার জন্য গত সপ্তাহে ট্রাম্প প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বার অভিশংসিত হয়েছেন। তাঁর শাস্তি নির্ধারণের জন্য বৃহস্পতিবার থেকে সিনেটে আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা। কংগ্রেস ভবনে হামলার ঘটনা উপেক্ষা করে রিপাবলিকান দলের ১৪৭ জন প্রতিনিধি ও ৬ জন সিনেটর বাইডেন-হ্যারিসের জয়ের সত্যায়নের বিরুদ্ধে ভোট দেন। এ থেকেই বোঝা যায়, হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরও রিপাবলিকান দলে ট্রাম্পের প্রভাব কমবেশি অটুট থাকবে।

ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে প্রয়োজন হবে ৬৭ জন সিনেটরের ভোট। সিনেট এখন যদিও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে, কিন্তু তাঁদের আছে মাত্র ৫০টি ভোট। ১৭ জন রিপাবলিকান সিনেটর ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবেন, এটা ভাবা কঠিন।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট—এই দুই ভাগে বিভক্তি এখন এতই প্রবল, কেউ কেউ পরিস্থিতিকে উনিশ শতকের গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। ৬ জানুয়ারির ঘটনার পর কোনো কোনো অঙ্গরাজ্যে এখনো শোনা যাচ্ছে সশস্ত্র বিদ্রোহের আওয়াজ।

বাইডেনের সামনে চ্যালেঞ্জ

রাজনৈতিক বিভক্তি ছাড়া আরও দুটি বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে বাইডেনকে। করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও অর্থনীতি চাঙা করা। দ্বিমুখী সমস্যা মাথায় রেখে বাইডেন একটি উচ্চাশাপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছেন, যার কেন্দ্রে রয়েছে ১ দশমিক ৯ টিলিয়ন ডলারের প্রণোদনা প্রস্তাব। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রথম ১০০ দিনে তিনি ১০০ মিলিয়ন মানুষকে কোভিড টিকা প্রদান করবেন। অবকাঠামো উন্নয়নে আড়াই ট্রিলিয়ন ডলারের একটি পরিকল্পনা বাস্তবায়ন করবেন। জলবায়ু সংকট রোধে তাঁর রয়েছে একটি ব্যয়বহুল দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অভিবাসন সংকট নিরসনে ব্যাপক সংস্কার কর্মসূচিও তিনি প্রস্তাব করেছেন।

এর কোনোটার বাস্তবায়নই সহজ নয়। অনেকেই বলছেন, যা সম্ভব, তার চেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন বাইডেন। পরিকল্পনা বাস্তবায়ন বিলম্বিত হলে অথবা প্রত্যাশামতো ফল না পেলে, ঝামেলায় পড়বেন বাইডেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান