সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
তবু শঙ্কা ইসি, পুলিশের!
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তবু শঙ্কা ইসি, পুলিশের!

সময় নিউজ বিডিঃ  চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে ৭৩৫ কেন্দ্রে। এর মধ্যে ৪২৯ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের ৫৮ শতাংশ। মূলত আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচারণার ফাঁকে এলাকায় ফিরেছে চিহ্নিত সন্ত্রাসীরাও। ফলে ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে ভোটারদের পাশাপাশি শঙ্কায় আছেন বেশির ভাগ প্রার্থীও। নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশের ‘অভয়ে’ও স্বস্তি ফিরছে না।

রাত পোহালেই চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোট। কাল বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মেয়র ও কাউন্সিলর পদে লড়ছেন ২৩২ জন প্রার্থী। এবার ভোটারসংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬।

নগরের ৪১ ওয়ার্ডের মধ্যে পূর্ব বাকলিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী নির্বাচিত হন। আর এক প্রার্থী মারা যাওয়ায় বাতিল হয় আলকরণ ওয়ার্ডের ভোট। বাকি ৩৯ ওয়ার্ডের মধ্যে ১৫টি ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

ওয়ার্ডগুলো হলো দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ, চান্দগাঁও, পশ্চিম ষোলো শহর, উত্তর পাহাড়তলী, দক্ষিণ কাট্টলী, সরাইপাড়া, পাহাড়তলী, লালখান বাজার, চকবাজার, পশ্চিম বাকলিয়া, পূর্ব বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া, পাঠানটুলী ও ফিরিঙ্গি বাজার ওয়ার্ড। এসব ওয়ার্ডে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা মুখোমুখি অবস্থানে আছেন।

কেন এগুলো ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) চিহ্নিত করা হয়েছে, এ প্রশ্নের জবাবে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর  বলেন, অতীতের সংঘাতের ইতিহাস, বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্ব ও  সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।

নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার হবে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন। তিনি বলেন, অস্ত্র উদ্ধারের জন্য দাবি জানিয়ে এলেও উদ্ধারের হার প্রায় শূন্য। আওয়ামী লীগ–সমর্থিত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা কমিটির সভায় বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।

এলাকায় ফিরছে সন্ত্রাসীরা

২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অস্ত্রসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার তালিকাভুক্ত সন্ত্রাসী নূর মোস্তফা ওরফে টিনু ১৮ জানুয়ারি জামিনে বেরিয়ে আসেন। গত মাসে জামিনে আসেন র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী সাইফুল আলম ওরফে লিমন। এর আগে এসেছেন এহতেশামুল হক ওরফে ভোলা।

২০১৯ সালে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পরই চট্টগ্রামে যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতা-কর্মী গা ঢাকা দিয়েছেন। নির্বাচন ঘিরে তাঁরা এখন এলাকায় ফিরে এসেছেন।

সিআরবি জোড়া খুনের মামলার আসামি হেলাল আকবর চৌধুরী বাবর নগরের লালখান বাজারে আওয়ামী লীগ–সমর্থিত এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষেও প্রচারণা চালান। চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন বায়েজীদ বোস্তামী শেরশাহ এলাকায়, সিআরবি এলাকার রিটু দাশ ওরফে বাবলু টাইগারপাসে ও জিইসি মোড়ে এবং আবদুর রউফ চকবাজার ও দেওয়ানবাজার এলাকায় কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় অংশ নেন। এহতেশামুল বিএনপির কোনো পদে না থাকলেও দলটি সমর্থিত প্রার্থীদের প্রচারণায় অংশ নিয়েছেন বাকলিয়া এলাকায়।

আওয়ামী লীগ মেয়র প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন সাইফুল আলম। তিনি বলেন, ‘দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। তাই প্রচারণায় নেমেছি।’
নগর পুলিশ কমিশনার দাবি করেন, সন্ত্রাসীদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
শঙ্কায় ভোটার ও প্রার্থীরাপ্রচারণা শুরুর পাঁচ দিনের মাথায় ১২ জানুয়ারি পাঠানটুলীতে আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক মহল্লা সরদার নিহত হন। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী আবদুল কাদেরসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকায় ভোটাররা শঙ্কা কথা জানিয়েছেন। ওই এলাকার জাকির হোসেন ও মো. জুলহাস সরকারি কমার্স কলেজ কেন্দ্রের ভোটার। গত নির্বাচনে তাঁরা ভোট দিতে পারেননি, এবারও শঙ্কায় আছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।