সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
প্রাইভেটকারে তুলে ছিনতাই!
জান্নাতুল ফেরদৌসঃ- ঢাকা।
প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২১, ১০:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারে তুলে ছিনতাই!

সময় নিউজ বিডিঃ   কম টাকায় প্রাইভেকারে ফাঁদে ফেলে প্রথমে যাত্রীদের তুলে নেয় ওরা। আগ থেকেই গাড়িতে থাকেন চালক ও যাত্রী বেশের ৩/৪জন ছিনতাইকারী। এরপর সুযোগ বুঝে কেড়ে নেওয়া হয় যাত্রীর সবকিছু। টাকার জন্য চালানো হয় নির্যাতনও।

সম্প্রতি কুমিল্লায় এভাবেই একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা ও দাউদকান্দি থানা পুলিশের সদস্যরা। উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেটকার, লুণ্ঠিত ২০ হাজার ৩১০টাকা, সুইচগিয়ার, প্লায়ার্স, রেঞ্জ, লাঠি, মোবাইলফোন, কথিত সাংবাদিক পরিচয়ের ক্যামেরা ও আইডি কার্ড।

গ্রেফতারকৃরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার কিনাই মোল্লার ছেলে আফজাল হোসেন, চাঁদপুরের সদর উপজেলার দয়ালতি গ্রামের লিটনের ছেলে রনি ও একই উপজেলার কল্যানদী গ্রামের আবদুর রশিদের ছেলে জহির হোসেন।

তবে এরা সকলেই রাজধানীর শেওরাপাড়া এলাকায় থাকেন। এ ঘটনায় দিপু নামের আরেকজন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব ঘটনার বিস্তারিত জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

লিখিত বক্তব্যে পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, গত ২৪ জানুয়ারি ওই চক্রের সদস্যরা বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপক (সমন্বয়) মো. মোর্শেদ আজম বাকী বিল্লাহকে চালক সেজে একটি প্রাইভেটকারে করে কুমিল্লার পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকা থেকে তুলে নেয়।

এরপর দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে ওই চক্রের সদস্যরা নিজেদের ছিনতাইকারী হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে উদ্ধারকৃত এসব সরঞ্জাম দিয়ে বাকী বিল্লাহর উপর নির্যাতন করে এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তাকে দাউদকান্দি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি জানান, এ ঘটনায় ওইদিন রাতেই দাউদকান্দি থানায় একটি মামলা হয়। মামলাটি ছিলো একেবারেই ক্লুলেস।

এরপরও একটানা অভিযান এবং প্রযুক্তির ব্যবহার করে মামলা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ওই ঘটনায় জড়িত তিনজন পেশাদার ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় জেলা ডিবি ও দাউদকান্দি থানা পুলিশের সদস্যরা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার