বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
৩৪ জেলায় করোনার টিকা পাঠানো শুরু
প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২১, ১১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩৪ জেলায় করোনার টিকা পাঠানো শুরু

সময় নিউজ বিডিঃ   গাজীপুরের টঙ্গীর বেক্সিমকোর কারখানায় রাখা করোনাভাইরাসের ২৬ লাখ টিকা নির্ধারিত জেলায় পাঠানো শুরু করেছে ঔষধ প্রশাসন।

জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তায় করোনাভাইরাসের টিকা পাঠানো শুরু করেছে বেক্সিমকো কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। ভারত থেকে আসা ৫০ লাখ টিকা ওই কারখানায় সংরক্ষিত ছিল। আজ প্রথম পর্যায়ে ২৬ লাখ চার হাজার ডোজ টিকা দেশের ৩৪টি জেলায় পাঠানো শুরু হয়েছে। আজ সন্ধ্যা থেকে আগামীকাল শুক্রবার ভোর পর্যন্ত ফ্রিজার গাড়ি করে টিকাগুলো পাঠানো হচ্ছে।

ওসি আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৩৪টি জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ পৌঁছানোর খবর আগেই জানানো হয়েছে। গাজীপুর জেলার সীমানা অংশ পর্যন্ত ভ্যাকসিনবাহী গাড়িগুলোকে পুলিশের প্রহরায় অন্য জেলা পুলিশের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এভাবে গাজীপুর মহানগর পুলিশ আগামীকাল ভোর পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের উপপুলিশ কমিশনার ইলতুৎমিশ, টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম, পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম প্রমুখ।

যে ৩৪টি জেলায় করোনার টিকাগুলো পাঠানো হচ্ছে সেগুলো হলো – ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নরসিংদী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী,  ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর,  কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, পাবনা, নাটোর, রাজশাহী,  চাঁপাইনবাবগঞ্জ, চাঁরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট।

আগামীকাল শুক্রবার উল্লেখিত জেলাগুলোর সিভিল সার্জনরা করোনার টিকা নিজ দায়িত্বে প্রশাসনের সহায়তায় বুঝে নিবেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার