বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রোনালদোর জোড়া গোলে ইতালিয়ান কাপের ফাইনালের পথে।
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোনালদোর জোড়া গোলে ইতালিয়ান কাপের ফাইনালের পথে।

সময় নিউজ বিডিঃ  ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতালিয়ান কাপের ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল জুভেন্টাস।মঙ্গলবার রাতে সান সিরোয় সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আগামী ৯ ফেব্রুয়ারি জুভেন্টাস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ।

ক’দিন আগে জুভেন্টাসকে হারিয়ে দিয়েছিল ইন্টার মিলান। মঙ্গলবার রাতেও খেলার শুরুতেই আবারও এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। তবে এবার রক্ষা হয়নি। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে মধুর প্রতিশোধ নিয়েছে আন্দ্রেয়া পিরলোর দল।

 

নবম মিনিটে এগিয়ে যায় ইন্টার। নিকোলো বারেল্লার চমৎকার স্কয়ার পাস ধরে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দেন লাউতারো মার্তিনেস। সোমবার কন্যা সন্তানের বাবা হওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ডের সৌজন্যে ঘরের মাঠে ইন্টারের শুরুটা হয় দারুণ।

১৬ দিন আগে সেরি আর ম্যাচে মিলানের এই দলটির বিপক্ষে হেরে যাওয়া জুভেন্টাস যেন জেগে ওঠে পিছিয়ে পড়ার পর। ২৬তম মিনিটে সফল স্পট কিকে সমতা টানেন রোনালদো।

হুয়ান কুয়াদরাদোকে অ্যাশলি ইয়াং মৃদু টান দিলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ফেদেরিকো বের্নারদেস্কির ক্রসও ছিল কুয়াদরাদোর নাগালের সম্পূর্ণ বাইরে।

৩৫তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন রোনালদো। ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি ও গোলরক্ষক সামির হান্দনোভিচের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান এই পর্তুগিজ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়তে পারতো ব্যবধান। বের্নারদেস্কির শট এক জনের গায়ে লেগে দিক পাল্টে চলে যাচ্ছিল জালে। তবে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক।

খানিক পরে গোল লাইন থেকে আলেক্সিস সানচেসের শট ফিরিয়ে জুভেন্টাসের ত্রাতা তুর্কি ডিফেন্ডার দেমিরাল। ৬৮তম মিনিটে সুযোগ আসে মাত্তেও দারমিয়ানের সামনে। নিজের ১১০০তম ম্যাচে দুর্দান্ত এক সেভে খুব কাছ থেকে তার চেষ্টা ব্যর্থ করে দেন বুফ্ফন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার