মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
অধিনায়কত্বের মুমিনুল হক; টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

অধিনায়কত্বের মুমিনুল হক; টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময় নিউজ বিডিঃ  অধিনায়কত্বের ছোট্ট মেয়াদে এই প্রথম পূর্ণ শক্তির দল পাচ্ছেন মুমিনুল হক। এর আগে যে চারটি টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন বাঁহাতি ব্যাটসম্যান, সেখানে সাকিব আল হাসান তো নিষেধাজ্ঞার কারণে ছিলেনই-না, পাশাপাশি কখনো ছিলেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল তো কখনো উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

 

 

কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু প্রথম টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে নামছেন মুমিনুল। তবে উইকেটটা স্পিন স্বর্গ বলেই কি না, মাত্র এক পেসার নিয়েই নামছে বাংলাদেশ দল – মোস্তাফিজুর রহমান।

এর মধ্যে টেস্টের টসও হয়ে গেছে। তাতে জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ একাদশ:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

 

 

হঠাৎ করেই বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে যাওয়া মুমিনুল এর আগে চার টেস্টের তিনটিতেই হেরেছেন। তিনটিই ইনিংস ব্যবধানে হার। তবে তিনটি টেস্টই ছিল বিদেশের মাটিতে। দুটি ভারতে আর একটি পাকিস্তানে। আর দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বে যে একমাত্র টেস্টটি খেলেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টটিতে জিতেছে।

টেস্ট সিরিজ উপলক্ষে বোলিং বিভাগে শক্তি নিয়ে ফেরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কেমন করে, সেটিই এখন দেখার। করোনা হানা দেওয়ার পর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, লাল বলের ক্রিকেটে বাংলাদেশের প্রায় এক বছরের বিরতি ঘুচছে।

করোনার পর প্রথম ওয়েস্ট ইন্ডিজকে দিয়েই টেস্ট ফিরেছে মাঠে, ইংল্যান্ডের মাটিতে। এর মধ্যে পাঁচটি টেস্ট খেলে ফেলেছে তারা। যদিও সেই দলগুলোর সঙ্গে বাংলাদেশে আসা এই দলের অনেক ব্যবধান।

বাংলাদেশ দলে মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, ইয়াসির আলী, হাসান মাহমুদ, আবু জায়েদ, ইবাদত হোসেন আছেন বদলি খেলোয়াড়ের তালিকায়।

 

গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সর্বশেষ টেস্টের দলে চারটি বদল এনেছে বাংলাদেশ। সাইফের বদলে সাদমান, মিঠুনের বদলে সাকিব, আবু জায়েদের বদলে মিরাজ ও ইবাদতের বদলে মোস্তাফিজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মসেলি, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভান, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মেয়ার্স।

 

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার