মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
মাস্ক নেই তো সেবা নেই’ নীতি কঠোরভাবে কার্যকরের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২০, ১২:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মাস্ক নেই তো সেবা নেই’ নীতি কঠোরভাবে কার্যকরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের পরিপ্রেক্ষিতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি সরকারি ও বেসরকারি অফিসকে সোমবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।

শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী বলেন ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। যেভাবেই হোক এটি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সামাজিক আন্দোলন, প্রচারাভিযানসহ অন্যান্য উপায়ে এটা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে করোনারভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট থাকার কোনো সুযোগ নেই। সবাইকেই সম্ভাব্য দ্বিতীয় ঢেউ সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কেউ যাতে মাস্ক ছাড়া অফিসে না আসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসনকেও ইতোমধ্যে এ সিদ্ধান্ত তাদের কার্যালয় ও অধীন দপ্তরগুলোতে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া, সব সচিবকেও বলে দেয়া হয়েছে যাতে তাদের অধীন দপ্তরগুলোতে বিষয়টির প্রচার করেন। এ বিষয়ে সাংবাদিকদের সহায়তা চান মন্ত্রিপরিষদ সচিব।

আনোয়ারুল ইসলাম বলেন, কোনোভাবেই মাস্ক ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যেন সেবা না পাওয়া যায় সেজন্য সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে।

কোভিড-১১ মহামারি সত্ত্বেও ২০১৯-২০ অর্থবছরে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় ও রেমিট্যান্স প্রবাহের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ।

বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর মন্ত্রিপরিষদ বিভাগ এ সন্তুষ্টি জানায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৯-২০ অর্থবছরে ৮.২ শতাংশের লক্ষ্যমাত্রার তুলনায় বাংলাদেশ ৫.২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় এটি খুব ভালো অর্জন। কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যে ৫.২৪ শতাংশ প্রবৃদ্ধি সত্যিই একটি উল্লেখযোগ্য অর্জন।’

আনোয়ারুল ইসলাম বলেন, মহামারির ক্ষত কমাতে সরকার ২১টি প্রণোদনা প্যাকেজের আওতায় মোট এক লাখ ২০ হাজার ৫৩ কোটি টাকা (যা জিডিপির ৪.৩ শতাংশ) সহায়তা ঘোষণা করেছে। এর মধ্যে ৫৭ হাজার ৭৮৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।