শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ● ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
রাজশাহীতে ‘স্বপ্নের আম’ নিয়ে ‘স্বপ্নের ঘোরে ‘ জনতা!
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ১২ মার্চ, ২০২১, ১১:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজশাহীতে  ‘স্বপ্নের আম’ নিয়ে ‘স্বপ্নের ঘোরে ‘ জনতা!

সময় নিউজ বিডিঃ  কথিত ‘স্বপ্নে পাওয়া’ আম নিয়ে রাজশাহীর মোহনপুরের বসন্তপুরে ঘটে যাচ্ছে তুঘলকি কাণ্ড। ‘স্বপ্নযোগে’ দেখে অসময়ে বাড়ির সামনের গোরস্থানে গিয়ে পাওয়া পাকা এই আমটি নিয়ে যেন স্থানীয় জনতাওস রয়েছে স্বপ্নের ঘোরে। কীভাবে সম্ভব এটি? এমন প্রশ্নই যেন সবাইকে নাড়া দিচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই আমটি উপজেলার বসন্তপুর এলাকার ফাতিমা বেগম (৩৯) নামের এক নারী স্বপ্নের মাধ্যমে পেয়েছেন। তিনি আমটি মসজিদে দান করেন। মসজিদ থেকে আমটি নিয়ে যায় স্থানীয় একটি ওয়াজ মাহফিলে। সেই মাহফিল থেকে ওই এলাকার আব্দুর রাজ্জাক নিামে এক যুবক সাড়ে ৯ শত টাকায় আমটি বাড়িতে কিনে যায়।

স্বপ্নে আম পাওয়ার বিষয়ে ফাহিমা বেগম জানান, ‘পরপর তিনদিন আমাকে স্বপ্নে দেখানো হয় যে, আমার বাড়ির সামনের গোরস্থানে আমগাছের নিচে আম পড়ে আছে। স্বপ্ন দেখে তৃতীয় দিনের পর সেখানে যাই, একটি পড়ে থাকা আমও দেখতে পাই সেখানে। স্বপ্নের সাথে মিলে যাওয়ায় ভয় হচ্ছিল আমটি নিতে। ভয়ের কারণে আমটি না নিয়ে একবার ফিরে চলে আসি। কিন্তু অদৃশ্য গায়েবি আওয়াজ আসে আমটি নেওয়ার জন্য। গায়েবি আওয়াজের কারণে আমি সেখানে যেতে বাধ্য হই। খুব ভয়ে ভয়ে আমটি নিয়ে আসি এবং মসজিদে দান করে দেই।’

আমের ক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, ‘মসজিদ কমিটি আমটি একটি ওয়াজ মাহফিলে নিয়ে আসে। অসময়ের আম ভেবে এবং আমটি বেশি দামে ক্রয় করলে মসজিদের উপকার হবে এটি ভেবেই আমটি ৯৫০ টাকায় ক্রয় করেছি। তবে স্বপ্নে পাওয়া আম এখবর আগে আমি জানতাম না।’

তিনি আরও বলেন, ‘এই স্বপ্নে দেখা অসময়ের আমটি নিয়ে বিপাকেও পড়েছি বেশ। এই আম দেখার জন্য আমার বাসায় দূর-দূরান্ত থেকে শতশত মানুষ আসছে। অনেকেই ফোন করে হয়রানি করছেন। এমনকি রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাও আমটি দেখার জন্য আমার বাসায় আসতে চেয়েছেন। তাই আমটি আমি ফ্রিজে রেখে দিয়েছি।’

এদিকে ‘স্বপ্নের আম’ দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ওই এলাকার মঞ্জুরুল ইসলাম বলেন, ‘স্বপ্নের আম’ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আমিও কৌতুহলী হয়ে আমটি দেখতে গিয়েছিলাম। ‘স্বপ্নের’ আমটি দেখে আমিও যেন স্বপ্নের ঘোরে রয়ে গেছি। আসলে কিছুই বুঝতে পারছি না। মনে মনে শুধু প্রশ্ন করছি কীভাবে আসলো এই আম? শুধু মঞ্জুরুলই নন; হলুদ রঙের পাকা এই আমটি দেখতে গত ৩দিনে শত শত লোক আব্দুর রাজ্জাকের বাাড়িতে ভিড় জমাচ্ছে। যেন আম ক্রয় করে অনেকটা বিপদে পড়েছেন রাজ্জাক।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী ফল গবেষণা ইনস্টিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিএমএম বারি ডলার বলেন, ‘আমের মুকুলের এই সময়ে পাকা হলুদ আম। এই অসময়ে বাংলাদেশে কোনো আম হয় না। আর সেই রকম ব্যতিক্রম জাতের আমগাছও কিন্তু বাংলাদেশে নেই। ওই অসময়ের আমটি হয়তো বা বাইরের কোনো দেশের হতে পারে।’

তিনি আরও বলেন ‘ যেহেতু স্থানীয়রা বলছেন আমটি অলৌকিকভাবে এসেছে। তাই অনেকটা কৌতূহলের জায়গা থেকেই আমটি দেখতে যাওয়া উচিত।’ বিষয়টি নিয়ে গবেষণাও প্রয়োজন বলে মনে করেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু