সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
মুফতি সালমান ফারসি অনন্ত জলিলকে অনুরোধ করে যা বললেন।
ইসরাত জাহান কনিকাঃ- অনলাইন ডেস্ক।
প্রকাশ: ১৪ মার্চ, ২০২১, ২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মুফতি সালমান ফারসি অনন্ত জলিলকে অনুরোধ করে যা বললেন।

সময় নিউজ বিডিঃ  ‘দেশে সব সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। সব নায়ক নায়িকারা সিনেমা ছেড়ে তওবা করে দ্বীনের পথে চলে এসেছে। সবাই পর্দা করছে। এমন সময় অনন্ত জলিল সাহেব ১২০ কোটি টাকার বিগ বাজেটের একটি সিনেমা বানিয়ে সিনেমা হলগুলোকে আবারও খুলে দেয়ার বাস্তব ব্যবস্থা নিয়েছেন। আমি বিনীত অনুরোধ করবো অনন্ত সাহেবকে, আপনি সিনেমা ছেড়ে দিন।

নিজের যৌবন ও অর্থকে দ্বীনের পথে, ইসলামের পথে নিয়োজিত করুন।’

সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে এভাবেই ঢালিউডের চিত্রনায়ক অনন্ত জলিলকে সিনেমা ছেড়ে দিয়ে দ্বীনের পথে যাওয়ার আহ্ববান করলেন মুফতি সালমান ফারসি। তার এই ওয়াজের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

গেল ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ১২০ কোটি টাকা ব্যায়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন ‘অসম্ভবকে সম্ভব করা’ সংলাপের অভিনেতা অনন্ত জলিল। ‘নেত্রী : দ্য লিডার’ নামের সিনেমার সেই ঘোষণা চলচ্চিত্র শিল্পে দারুণ আলোচিত হয়েছে। বিষয়টি সাড়া ফেলেছে সারা দেশেও। তার প্রমাণ মিললো মুফতি সালমান ফারসির ওয়াজ মাহফিলে।

তিনি ১২০ কোটি টাকার সিনেমা প্রসঙ্গে অনন্তকে উদ্দেশ্য করে বলেন, ‘অনন্ত জলিল সাহেবকে আল্লাহ অর্থ দিয়েছেন। তিনি সিআইপি। তার স্ত্রী নায়িকা। অনেক টাকা তাদের। তিনি ১২০ কোটি টাকা দিয়ে সিনেমা তৈরি করার ঘোষণা দিয়েছেন। চলচ্চিত্র জগতে এত টাকা দিয়ে ইতিপূর্বে কেউ সিনেমা নির্মাণ করেনি। এখানে বাংলাদেশ, ইরান, ভারত ও ইউরোপ আমেরিকার শিল্পীরা কাজ করবে।

কয়েকদিন আগে দেখেছিলাম দাড়ি, টুপি ও জোব্বা পরে হেলিকপ্টার নিয়ে তিনি মানুষকে সহযোগিতা করেছেন। গত কয়েকদিন আগে তার মাথায় পাগড়ি ছিল। ভেবেছিলাম তিনি সিনেমা থেকে সরে আসবেন। ইসলামের প্রচারণায় আসবেন। তার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন বলেও শুনেছিলাম।’

এরপরই মুফতী সালমান ফারসি বলেন, ‘আমার প্রিয় অনন্ত জলিল ভাইয়ের কাছে অনুরোধ-আল্লাহকে ভয় করুন। আপনার কাছে বিনীত আবদার করছি- সিনেমা নির্মাণ করে জাতিকে গুনাহের দিকে ডাক দিয়েন না। যৌবন থাকবে না, অর্থ থাকবে না। স্ত্রীও থাকবে না। আমিও থাকবো না। আমার স্ত্রীও থাকবে না। এসব থাকবার বিষয়ও না। যা থাকবে তা হলো আমল।’

এ ওয়াজের ভিডিওটির নিচে অনেকেই অনন্ত জলিলকে ১২০ কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানানোর পরামর্শ দিয়েছেন। তবে অনেকে এই ওয়াজের সমালোচনাও করেছেন। অনন্ত জলিলের দান খয়রাতের মানসিকতার প্রশংসা করে তারা দাবি করছেন, ‘অনন্ত যথেষ্টই ইসলামি জীবনযাপন করেন। অনেক মুফতি মাওলানাদের চেয়েও সৎ তিনি।’

প্রসঙ্গত, অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’ সিনেমাটি আগামী পবিত্র ঈদুল আজহায় পাঁচটি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়া হবে। সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার