শনিবার ● ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ● ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
৮ এপ্রিল শুরু হচ্ছে ডি-৮ শীর্ষ সম্মেলন
শারমিন আক্তার
প্রকাশ: ৩১ মার্চ, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৮ এপ্রিল শুরু হচ্ছে ডি-৮ শীর্ষ সম্মেলন

গামী ৮ এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার বাংলাদেশ এই সম্মেলনের আয়োজক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

বুধবার (৩১ মার্চ) ভার্চুয়ালি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন এবং বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দেবেন। তবে সম্মেলনে ডি-৮ রাষ্ট্র ও সরকারপ্রধানরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করবেন। এবারের শীর্ষ সম্মেলনে বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক, বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করবে। স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পালন করবে।’

এ কে মোমেন জানান, দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক সভা হিসেবে ভার্চুয়াল মাধ্যমে আগামী ৭ এপ্রিল ১৯তম মন্ত্রী পর্যায়ের ডি-৮ কাউন্সিল এবং ৫-৬ এপ্রিল ডি-৮ কমিশনের ৪৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। ১৯তম মন্ত্রী পর্যায়ের কাউন্সিলে সভায় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে ডি-৮ অন্তর্ভুক্ত দেশগুলোর যুব সম্প্রদায় যাতে তাদের সুপ্ত সম্ভাবনাকে সর্বোচ্চভাবে বিকশিত করে নিজ নিজ দেশের উন্নয়নে সক্রিয়ভাবে অংশগহণ করতে পারে, সে প্রত্যাশাকে সামনে রেখে সম্মেলনটির আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ‘Partnership for a Transformative World : Harnessing the Power of Youth and Technology’ নির্ধারণ করেছে।

তিনি বলেন, আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে ‘D-8 Decennial Roadmap for 2020-2030’ এবং ‘ঢাকা ঘোষণা-২০২১’ দলিলসমূহ গৃহীত হবে বলে আশা করা যাচ্ছে। রোডম্যাপ এবং ‘ঢাকা ঘোষণা ২০২১’ এর আওতাভুক্ত কার্যক্রম শীর্ষ সম্মেলন পরবর্তী বাংলাদেশের দুই বছরের সভাপতিত্বে বিশেষ গুরুত্ব বহন করবে।

মন্ত্রী আরও বলেন, দশম শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ৫ এপ্রিল অনুষ্ঠেয় ‘ডি-৮ বিজনেস ফোরাম’ এ বাংলাদেশের এফবিসিসিআই, তুরস্কের দ্য ইউনিয়ন অব চেম্বারস অ্যান্ড কমোডিটি এক্সচেঞ্জ অব তুরস্ক- টিওবিবি-এর কাছ থেকে ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডি-৮ সিসিআই-এর সভাপতিত্ব গ্রহণ করবে।

তিনি জানান, এবারের শীর্ষ সম্মেলনের সাইডলাইন-এ ডি-৮ ভূক্ত দেশসমূহের যুব প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ প্রথমবারের মতো ডি-৮ যুব সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য যুব সম্মেলনে ডি-৮ ভূক্ত দেশসমূহের যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রীরা বক্তৃতা প্রদান করবেন। ডি-৮ ভূক্ত দেশসমূহ থেকে প্রায় দেড়শ যুব প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও যুব সম্মেলনটিতে ‘Enterpreneurship for Sustainable Transformation’ শীর্ষক বিষয়ে একটি বক্তৃতা প্রদান করা হবে।

ড. মোমেন আরও জানান, দশম ডি-৮ শীর্ষ সম্মেলন উপলক্ষে d8dhaka.comনামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখানে আগামী দুই বছর বিভিন্ন তথ্যাদি আপলোড করা হবে।

ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত আসন্ন দশম ডি-৮ শীর্ষ সম্মেলনের কার্টেইন রেইজার-এ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অংশগ্রহণ করেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।