শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ট্রাম্পের ফেইসবুক অ্যাকাউন্ট বাতিলের সিদ্ধান্ত বহাল
শারমিন আক্তার
প্রকাশ: ৬ মে, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ফেইসবুক অ্যাকাউন্ট বাতিলের সিদ্ধান্ত বহাল

সময় নিউজ বিডিঃ  নীতিমালা লঙ্ঘন করায় সাময়িকভাবে বন্ধ করে দেয়া ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুকের তদারকি বোর্ড। আজ এক বৈঠকে বোর্ড সদস্যরা তার ফেইসবুক অ্যাকাউন্টের ওপর দেয়া নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নেন। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এই অ্যাকাউন্ট আর কখনো চালু না করার ব্যাপারে তারা মত দেন।

এর আগে, এই অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে নাকি নিষেধাজ্ঞা উঠিয়ে পুনরায় চালু করে দেয়া হবে, এ ব্যাপারে পর্যালোচনার জন্য বৈঠকে বসার ঘোষণা দেয় তদারকি বোর্ড।

যদিও এই সিদ্ধান্ত গত মাসে নেয়ার কথা, দেরিতে হলেও তারা এ ব্যাপারটি নিয়ে নিজেরা বসেছে। এ বিষয়টি নিয়ে তারা নয় হাজারেরও বেশি গণ প্রতিক্রিয়া পেয়েছে। এগুলো মূল্যায়ণ ও পর্যালোচনা করতে করতেই নির্দিষ্ট সময়ের চেয়েও তাদের বেশি সময় লেগেছে।

গত বছরে গঠিত হওয়া এই তদারকি বোর্ডের জন্য ট্রাম্প ইস্যু কেন্দ্রিক এই সিদ্ধান্তই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিভিন্ন জটিল ও সাংঘর্ষিক ইস্যুতে এই তদারকি বোর্ডই সর্বোচ্চ ফয়সালা দেয়ার এখতিয়ার রাখে। মার্ক জাকারবার্গের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও বোর্ড স্বাধীন ভাবে সিদ্ধান্ত নেয়ার জন্য ক্ষমতাপ্রাপ্ত। এসব কারণে এই বোর্ডকে আনঅফিসিয়ালি ডাকা হয় ‘ফেইসবুক সুপ্রিম কোর্ট’ নামে। তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পর ফেসবুকের কোনো কর্মী এর বিরুদ্ধে আপিল বা ভিন্ন কোনো সিদ্ধান্ত দিতে পারবে না।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের নাশকতা ও ভাঙচুরের ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগে গত জানুয়ারিতে ট্রাম্পের সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম।

এদিকে সোশ্যাল মিডিয়া থেকে অবাঞ্চিত হওয়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার নিজস্ব সোশ্যাল কমিউনিকেশন প্লাটফর্ম অবমুক্ত করেছে। এর মাধ্যমে তিনি তার সমর্থকদের সঙ্গে যুক্ত থাকবেন এবং বিভিন্ন বিষয়ে আপডেট খবরাখবর ও দিকনির্দেশনা দেবেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার