শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
কনিষ্ঠ সাঁতারু রাজশাহীর সারা-সাবা
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী।
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কনিষ্ঠ সাঁতারু রাজশাহীর সারা-সাবা

সময় নিউজ বিডিঃ-  বয়স শুধু যে একটি সংখ্যা তা আরও একবার প্রমাণ করে দিল রাজশাহীর আয়েশা তাবাসসুম সাবা ও তার বোন সাইবা জাফরিন সারা। দেশের কনিষ্ঠ সাঁতারু হিসেবে ইতিহাসে নাম লেখালেন মাত্র তিন বছরের সারা ও ছয় বছর বয়সী সাবা।

চলতি অক্টোবরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ড্রাইভিং প্রতিযোগিতায় তারা এ অসামান্য কৃতিত্ব দেখিয়েছে। বিভিন্ন বয়সী সাঁতারুদের পাঁচটি গ্রুপে ৬০০ জন সাঁতারুর মধ্যে কনিষ্ঠ সাঁতারু হিসেবে পদক জিতেছে তারা। প্রতিযোগিতার ‘অনূর্ধ্ব ১০’ ইভেন্টে ৫০ মিটার ও ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছে দুই বোন। সারা ও সাবা রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় থাকে। তাদের বাবা মো. দস্তগীর আবদুল্লাহ রাজশাহীর ‘দস্তগীর বেঙল মার্শাল আর্ট অ্যাকাডেমি’র প্রতিষ্ঠাতা পরিচালক। তাদের মা মারুফা খাতুনও সেখানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন। খেলাধুলার ব্যাপারে তাদের ব্যাপক আগ্রহ। ছোটবেলা থেকেই মা-বাবার তত্ত্বাবধানে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ নিয়েছে তারা। বাবা-মায়ের কাছে কারাতের প্রশিক্ষণও পেয়েছে সারা-সাবা। সাবা অর্জন করেছে ব্ল্যাক বেল্ট। আর সারা পেয়েছে অরেঞ্জ বেল্ট।

সারা ও সাবার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এ পদক। নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করেই তারা অংশ নেন প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে অল্প সময়ের মধ্যে তারা সাঁতার শিখেছে। কেবল ২২টি ক্লাসেই তারা সাঁতার রপ্ত করে।

সারা ও সাবার বাবা-মায়ের ধারণা, সন্তানরা একদিন দেশসেরা সাঁতারু হবেন। আপাতত সেই লক্ষ্যেই তাদের তৈরি করতে চান এই দম্পতি। তাদের বাবা মো. দস্তগীর আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমার দুই মেয়ের সাফল্যে আমি অনেক আনন্দিত।

এদিকে সাবা ও সারার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল জলিল। গত ১২ অক্টোবর সকালে রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিলের কার্যালয়ে এ ক্ষুদে সাঁতারুদের পুরস্কৃত করা হয়। এ সময় তাদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। তিনি বলেন, সাঁতারু সাবা ও সারা রাজশাহীর গর্ব। তাদের ঠিকমতো ট্রেনিং দেওয়া হলে রাজশাহীর জন্য মর্যাদা ও সম্মান বয়ে আনবে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান