শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
সন্ত্রাসীদের গুলি ও কোপের আঘাতে আহত লক্ষ্মীপুরের প্রবাসী জাহিদ
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের গুলি ও কোপের আঘাতে আহত লক্ষ্মীপুরের প্রবাসী জাহিদ

মোঃ রুবেল হোসেন জাহেদ (৩২) নামে এক প্রবাসীকে গুলি ও কুপিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে মুমূর্ষু অবস্থায় জাহেদকে জেলা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের ‘বুধাহাজী বাড়ীর’ সামনে একটি চা দোকানে এ হামলার শিকার হন প্রবাসী জাহেদ। এসময় দুর্বৃত্তরা তার ১ লক্ষ ৯৩ হাজার টাকার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।

প্রবাসী জাহেদ কাশিপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ও সৌদিআরব প্রবাসী। তিনি রমজানের আগে দেশে আসেন। আসার পর একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল কিনেন। জাহেদের ১ মাস পর সৌদি আরব ফিরে যাওয়ার কথা রয়েছে।

জাহেদের মা জাহানারা ও বোন রিয়া বলেন, সম্প্রতি জাহিদ সৌদি আরব থেকে দেশে আসে। শনিবার রাতে বাড়ির সামনের কুসুম আলীর চা দোকানে বসে সে চা পান করছিলো। এ সময় অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী এসে জাহেদকে গুলি করে এবং ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাতাড়ি আঘাত করে। এসময় হামলাকারীরা তার মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে চিকিৎসাধীন জাহেদ বলেন, তার সাথে কারো দ্বন্দ্ব নেই। কি কারণে দুর্বৃত্তরা তাকে হামলা করছে এবং তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় এ বিষয়ে কিছুই জানেন না জাহিদ।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, আহত ব্যক্তির দুই হাত, দুই পা, ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ডান পায়ে অসংখ্য ছোট-ছোট ছড়রা গুলি চিহ্ন রয়েছে। দুই হাতের আঙুল ও মাথায় জখম রয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেহ উদ্দিন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। জাহেদ বাড়ীর সামনে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রাত পৌনে ৯ টার দিকে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল ওই দোকানে এসে জাহেদের ওপর হামলা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা। কাউকে স্থানীয়রা চিনতে পারেনি। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান