বৃহস্পতিবার ● ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ● ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শওকত নাম এক ব্যক্তির গলা কেটে দিল দুর্বৃত্তরা
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২২, ২:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শওকত নাম এক ব্যক্তির গলা কেটে দিল দুর্বৃত্তরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানা থেকে বাড়ি যাওয়ার পথে শওকত ইসলাম (৪০) নামে এক ব্যাক্তিকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের চকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরে আহতকে উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে সদর হাসপাতালে নিয়ে যায় তার স্বজনরা।

আহত শওকত একই গ্রামের আইনুদ্দিন হুজুর বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে, তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শওকত থানায় যায়। তার বিরুদ্ধে নিজ বাড়ির প্রবাসী বেলাল হোসেনের স্ত্রীর অলংকার চুরির একটি অভিযোগ আছে। ওই অভিযোগের আলোকে তাকে থানায় তলব করা হয়। এরপর অভিযোগের তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে বাড়ি চলে যায় শওকত। রাত ১০টার দিকে দেওপাড়া গ্রামের চকিদার বাড়ির সামনে পৌঁছালে শওকতকে আকস্মিক ঘিরে ফেলে অজ্ঞাত ৬/৭ জনের একদল দুর্বৃত্ত। এসময় শওকতের গলা কেটে হত্যার চেষ্টা চালায় তারা। পরে শোর-চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব চন্দ্র পাল জানান, গলার চামড়া যথেষ্ট কাটা গেছে। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। এখন সে আশঙ্কামুক্ত।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানিয়েছেন, শওকতের উপর হামলা ও হত্যার চেষ্টায় তাকে কারা আঘাত করেছে আমরা তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা করছি। তিনি বলেন, আহত শওকতকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত আছে। তদন্ত করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা নিব।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু