মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা

নিউজ ডেস্কঃ ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এবং তাদের সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীর ৮৫টির অধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ১৮ জন ইরানপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। গত সপ্তাহের শেষ দিকে জর্ডানে ইরান সমর্থিত যোদ্ধাদের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে দেশ দুটিতে এই হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় দূরপাল্লার বোমারু বিমান বি-১’ও ব্যবহার করা হয়। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের আক্রমণের পর প্রেসিডেন্ট জো বিডেনের প্রশাসনের প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার এই হামলা চালানো হলো। আগামীতে এমন আরও হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, এই হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের কমান্ড ও কন্ট্রোল সেন্টার, রকেট, মিসাইল, ড্রোন সংরক্ষণাগার এবং একইসঙ্গে বিভিন্ন যুদ্ধের বিভিন্ন রসদ’সহ অস্ত্র সরবরাহ ব্যবস্থায় হামলা করা হয়েছে।

মার্কিন বাহিনী ৭টি স্থানের ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে ৪টি সিরিয়ায় এবং ৩টি ইরাকে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের আইআরজিসি বাহিনীর বিদেশি গোয়েন্দা ও আধাসামরিক বাহিনী কুদস ফোর্সকে লক্ষ্য করে এই হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। ইরানের এই বাহিনী লেবানন থেকে ইরাক এবং ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত মধ্যপ্রাচ্য জুড়ে তার সহযোগী মিলিশিয়াদের ব্যাপকভাবে প্রভাবিত করে।

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস বলেছেন, হামলা সফল হয়েছে বলে মনে হচ্ছে। বোমাগুলো জঙ্গিদের ঘাঁটিতে আঘাত করায় বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে। যদিও কোনো জঙ্গি নিহত হয়েছে কি না তা স্পষ্ট নয়।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, পূর্ব সিরিয়ায় মার্কিন হামলায় ‘অন্তত ১৮ জন ইরানপন্থি যোদ্ধা’ নিহত হয়েছেন।

ইরানের অভ্যান্তরে কোনো হামলা চালায়নি মার্কিন সামরিক বাহিনী। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের তিন মাসের অধিক সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এই মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার