মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

নিউজ ডেস্ক: সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে ফের ড্রোন হামলা হয়েছে। সোমবার রাতে ওই হামলায় মার্কিন মিত্র কুর্দি মিলিশিয়া এসডিএফের ৬ যোদ্ধা নিহত হয়েছে। তবে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছে কিনা, সে বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। খবর বিবিসির।

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের আল-ওমর অয়েলফিল্ড ঘাঁটিতে প্রায় ৮০০ মার্কিন সৈন্য রয়েছে।

পাশাপাশি ওই ঘাঁটিতে রয়েছে মার্কিন সহযোগী মিলিশিয়া গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। তারা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের সমর্থনে ২০১৯ সালে আইএসকে পরাজিত করার পর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে।

এসডিএফ জানিয়েছে, দেইর আল-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্র ঘাঁটিতে অবস্থিত কমান্ডো প্রশিক্ষণ একাডেমিতে সোমবার রাতে ড্রোন আঘাত হেনেছে। একমুখী ড্রোনের হামলায় তাদের ছয়জন কমান্ডো যোদ্ধা নিহত হয়েছে।

এ হামলার জন্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেছে এসডিএফ। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ইরান-সমর্থিত মিলিশিয়ারা সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকা দেইর আল-জোরকে সন্ত্রাসী হামলার মঞ্চ হিসেবে ব্যবহার করছে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা থেকে ড্রোন হামলা চালানো হয়েছে।

জর্ডানের একটি ঘাঁটিতে মারাত্মক ড্রোন হামলার জবাবে গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলির বিরুদ্ধে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় যুক্তরাজ্য-ভিত্তিক স্বেচ্ছাসেবী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরানের আইআরজিসি ও সহযোগী মিলিশিয়াদের ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলায় সিরিয়ায় ২৯ জন ইরানপন্থী যোদ্ধা এবং ইরাকে ১৬ জন নিহত হয়েছে।

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিশোধ হিসেবে ইরাক, সিরিয়া ও জর্ডানে মার্কিন সেনাদের লক্ষ্যবস্তুতে ১০৮বার মিলিশিয়া হামলা হয়েছে।

এসব হামলার জন্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) দায়ী করা হয়, যারা ইরানের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থায়নে চলছে বলে ধারণা করা হয়। ইরান বরাবরই অভিযোগ অস্বীকার করেছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার