বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
পিটিআই সমর্থকদের বিজয় উদযাপন
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিটিআই সমর্থকদের বিজয় উদযাপন

নিউজ ডেস্ক: একের পর এক চমক দিয়ে যাচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। সরাসরি অংশ নিতে না পারলেও দলটির সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থীরাই এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছেন। বিষয়টি একটি বড় চমক হয়ে এসেছে পুরো পাকিস্তানের জন্য। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জেলে বসেই দলের নেতা-কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ইমরান, বিজয় উদযাপন করতে বলেছেন। খবর আল জাজিরা।

নির্বাচনী ফল ঘোষণায় বিলম্ব সত্ত্বেও শুক্রবার রাতের মধ্যেই পিটিআই সমর্থিত প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের খবর পাওয়া যায়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ইমরান খানের একটি বক্তব্য প্রচারিত হয়। এতে তিনি বলেন, বৃহস্পতিবারের জাতীয় নির্বাচনে জাতি নজিরবিহীনভাবে ঘুরে দাঁড়িয়েছে। এ নির্বাচনে পিটিআই বিজয়ী হয়েছে।

পাকিস্তানি জনগণকে উদ্দেশ্য করে ইমরান খান বলেন, আপনারা ইতিহাস গড়েছেন। আমি আপনাদের নিয়ে গর্বিত। এখন আর কেউ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা বিজয় উদ্যাপন করুন। আপনারা নিজেদের ভোটের শক্তি দেখেছেন। এবার নিজেদের ভোট রক্ষার জন্য প্রস্তুত থাকুন।

বক্তব্যে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের সমালোচনা করে ইমরান খান বলেন, পাকিস্তানের কোনো নাগরিকই তাকে মেনে নেবে না। এ সময় ভোট জালিয়াতির অভিযোগও করেন তিনি।

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ২৬৬টি আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সন্ত্রাসী হামলায় এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়। ফলে নির্ধারিত ৮ ফেব্রুয়ারি ২৬৫টি আসনে ভোট গ্রহণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫১ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের বেশিরভাগই পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। দ্বিতীয় স্থানে থাকা পিএমএল-এন ৭০ আসনে জয় পেয়েছে। ৫১টি আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে পিপিপি। এ ছাড়া এমকিউএমসহ অন্যান্য দল ২৯টি আসনে জয়ী হয়েছে। উল্লেখ্য, এককভাবে কোনো দলকে সরকার গঠন করতে হলে ১৩৩টি আসনে জয়ী হতে হবে।

এদিকে দলীয়ভাবে চাপের মুখে থাকা পিএমএল-এন ও পিপিপির বড় দুই মুখ নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো উভয়েই স্বতন্ত্র প্রার্থীদের কাছে নাস্তানাবুদ হয়েছেন। হেরেছেন নিজ নিজ আসনে। তবে নওয়াজ দুটি আসনের একটিতে জয়লাভ করেছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার