মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
আলেক্সান্ডার স্টাব,ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আলেক্সান্ডার স্টাব,ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক: ফিনল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী আলেক্সান্ডার স্টাব। স্থানীয় সময় রবিবার রাতে রানওফ (দ্বিতীয় দফা) ভোটের পূর্ণাঙ্গ ফলাফলে স্টাবকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটের ফল মেনে নিয়ে তাকে স্বাগত জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। খবর আল জাজিরা ও রয়টার্সের।

নির্বাচনী কর্তৃপক্ষ রবিবার পূর্ণাঙ্গ ফলাফলে জানায়, ন্যাশনাল কোয়ালিশন পার্টির মধ্য-ডানপন্থী নেতা স্টাব ৫১.৬ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে বামপন্থী নেতা স্বতন্ত্র প্রার্থী হাভিস্তো পেয়েছেন ৪৮.৪ শতাংশ ভোট। ভোটে ভোটার উপস্থিতি ছিল ৭০.৭ শতাংশ।

এর আগে গত ২৮ জানুয়ারি প্রথম দফা ভোটেও জিতেছিলেন স্টাব। তবে জেতার জন্য নির্ধারিত ৫১ শতাংশ ভোট পাননি তিনি। প্রথম দফায় স্টাব ২৭.২ শতাংশ এবং হাভিস্তো পেয়েছিলেন ২৫.৮ শতাংশ ভোট। প্রথম দফা ভোট পরবর্তী বিভিন্ন সমীক্ষায়ও ৮-৬ পয়েন্টে এগিয়ে ছিলেন স্টাব।

ফিনল্যান্ডের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আলেক্সান্ডার স্টাব। তিনি বিদায়ী প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর স্থলাভিষিক্ত হচ্ছেন। নিনিস্তো ছয় বছরের দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার পর অবসরে যাচ্ছেন। প্রতিবেশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তার ডাকনাম পড়েছে ‘পুতিন হুইস্পারার’।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইস্যুটিই এখন নতুন প্রেসিডেন্ট স্টাবের জন্য বড় চ্যালেঞ্জ। কেননা, গত বছরের এপ্রিলে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছে ফিনল্যান্ড। রাশিয়াকে পাশ কাটিয়ে ইউক্রেনকে সমর্থনদান এবং ন্যাটোতে নিজ দেশের ভূমিকা রক্ষায় কৌশলী কূটনৈতিক পরিচয় দিতে হবে স্টাবকে।

স্টাব ২০০৪ সালে ইউরোপীয় পার্লামেন্টে একজন আইন প্রণেতা হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ২০০৮ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ছিলেন। এরপর দেশে ফিরে তিনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় বিষয়ক, বাণিজ্য ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ২০১৪-১৫ সালে সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদে আসীন হন। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর মেয়াদ শেষে ন্যাশনাল কোয়ালিশন পার্টির চেয়ারম্যান হন এবং এখনও দলটির শীর্ষ পদে রয়েছেন।

৫৫ বছর বয়সী স্টাব অপেশাদার হলেও একজন উদীয়মান ক্রীড়াবিদ এবং ট্রায়াথলন চ্যাম্পিয়ন। যদিও তিনি বলেছেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর খেলাধুলা কমিয়ে দেবেন৷

ব্যক্তিগত জীবনে তিনি ব্রিটিশ বংশোদ্ভূত আইনজীবী সুজান ইনেস-স্টাবকে বিয়ে করেছেন স্টাব। তাদের দুটি সন্তান রয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার