মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গুয়ানতানামোর দুই বন্দী,দেশে ফিরলেন২২ বছর পর
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গুয়ানতানামোর দুই বন্দী,দেশে ফিরলেন২২ বছর পর

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো আটক কেন্দ্রে বন্দী দুই আফগান বন্দী ২২ বছর পর সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন। বর্তমান আফগান সরকারের দেন-দরবারের পরিপ্রেক্ষিতে তারা মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন বন্দীদের স্বজনেরা। তবে এখনও একজন বন্দী মার্কিন কারাগারে রয়ে গেছে বলে জানিয়েছে আফগান প্রশাসন। খবর তোলা নিউজ ও আনাদোলু।

খবরে জানা গেছে, আব্দুল জহির সাবির ও আবুল করিম নামের এই দুই ব্যক্তিকে ২০০২ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ১৫ বছর কুখ্যাত গুয়ানতানামো কারাগারে এবং সাত বছর ওমানে গৃহবন্দী করে রাখা হয়েছিল। সোমবার তারা দেশে ফিরে আসেন।

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, এই দুই আফগানির মুক্তি খবরে আফগান জনগণ উল্লসিত। ২০০২ সালে মার্কিন বাহিনী তাদের একজনকে খোস্ত প্রদেশ থেকে এবং অন্যজনকে লোগার প্রদেশ থেকে আটক করে। আবদুল জহির সাবিরকে মে মাসে এবং আবদুল করিমকে একই বছরের আগস্টে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে প্রথমে বাগরাম ঘাঁটিতে রাখা হয় এবং পরে গুয়ানতানামো বে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। ২০১৭ সাল পর্যন্ত তাদেরকে সেখানেই রাখা হয়েছিল।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, একজন আফগান এখনও গুয়ান্তানামোতে বন্দী রয়েছে এবং তার মুক্তির জন্য আফগান সরকার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, নির্দোষ বন্দীদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।

এদিকে দীর্ঘদিন পরে হলেও দুই আফগান বন্দীর মুক্তিতে তাদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। আবদুল জহির সাবিরের ছেলে মুহাম্মদ ওসমান বলেন, আমার বাবা গুয়ানতানামোতে ১৭ বছর কাটিয়েছেন। পরে ওমানের হোম কারাগারে তার সাত বছরের বন্দী জীবন কেটেছে। বর্তমান আফগান সরকারের নেতৃবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় তিনি এখন মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন।

উলফাত হাশিমি নামে মুক্তি পাওয়া বন্দীর একজন আত্মীয় বলেন, নির্দোষ কাউকে অহেতুক গ্রেপ্তার, কারাদণ্ড প্রদান এবং তাদের সঙ্গে অমানবিক আচরণ করার পরিপ্রেক্ষিতে তার পুরো পরিবার মুজাহিদ হয়ে গিয়েছিলেন।

এদিকে গুয়ানতানামো বে কারাগারে থাকা শেষ আফগান বন্দী আব্দুর রহিমও ১৭ বছর ধরে সেখানে আটক ছিলেন। দুই বন্দীর মুক্তির সংবাদে আব্দুর রহিমের স্বজনরাও তার মুক্তির প্রচেষ্টা চালাতে আফগান প্রশাসনের কাছে আহ্বান জানান।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার