মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কারাগারে পুতিনের কট্টর সমালোচকের হঠাৎ মৃত্যু
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কারাগারে পুতিনের কট্টর সমালোচকের  হঠাৎ মৃত্যু

নিউজ ডেস্ক: রাশিয়ায় বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনি কারাগারে বন্দি অবস্থায় আকস্মিকভাবে মারা গেছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

কারা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানায়, কারাগারে হাঁটাহাঁটি করার সময় নাভালনি অসুস্থ বোধ করেন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তার জন্য চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডাকা হয়। চিকিৎসকরা নাভালনির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি। চিকিৎসকরা নাভালনিকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, রাশিয়ার আলোচিত রাজনীতিক অ্যালেক্সি নাভালনি দীর্ঘদিন ধরেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। এমনকি তাকে পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো ৪৭ বছর বয়সী এই রাজনীতিককে। ২০২১ সাল থেকে তিনি টানা কারাবন্দী অবস্থায় দিন কাটাচ্ছিলেন। সব মিলিয়ে তিনি এ পর্যন্ত সাড়ে ১১ বছর কারাদণ্ড ভোগ করেছেন। উগ্রপন্থায় উস্কানি, অর্থায়ন এবং একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার অভিযোগ এনে গত বছরের আগস্টে তাকে নতুন করে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে নাভালনি তার বিরুদ্ধে আনীত সব অভিযোগই অস্বীকার করেছেন।

গত ডিসেম্বরের প্রথম দিকে হঠাৎ করে বেশ কিছুদিন তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ছয় সপ্তাহ পর জানা যায়, তাকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার ৩ নম্বর পেনাল কলোনি) বন্দি হিসেবে রাখা হয়েছে। কারাগারটি আর্কটিক সার্কেল থেকে ৪০ কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় অবস্থিত। সেখানেই তার মৃত্যু হয়েছে। এ ধরনের কারাগারগুলো আগে থেকেই কারাবন্দিদের জন্য ভয়ঙ্কর হিসেবে পরিচিত।

স্থানীয় কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাভালনির মৃত্যুর কারণ সম্পর্কে তাদের কিছু জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

২০১১-১২ সালে নির্বাচনে কারচুপির অভিযোগে রাশিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল নাভালনিকে। বিক্ষোভের সময় তিনি রাশিয়ার সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য জনসমক্ষে নিয়ে আসতেন। প্রায়ই পুতিনের কাছের লোকদের বিভিন্ন গোপন তথ্যসংবলিত ভিডিও প্রকাশ করতেন তিনি। ফলে বিব্রতকর অবস্থায় পড়তো রুশ সরকার।

এভাবে ২০১৩ সাল নাগাদ নাভালনি রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। বিভিন্ন সময় নির্বাচনে অংশ নিলেও তিনি কখনো জিততে পারেননি। তিনি ও তার সমর্থকদের অভিযোগ, নির্বাচন সুষ্ঠু না হওয়ায় তারা জয়ী হতে পারছেন না।

২০২০ সালে নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল। রাশিয়ার বাইরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার দেহে নার্ভ এজেন্ট নামের একটি পদার্থ প্রয়োগ করা হয়েছিল। ২০২১ সালে মোটামুটি সুস্থ হয়ে তিনি রাশিয়ায় ফিরে আসলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আর তার মুক্ত পৃথিবী দেখার সৌভাগ্য হয়নি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার