বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
আগামী সোমবার গাজায় যুদ্ধ বন্ধের আশা বাইডেনের
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগামী সোমবার  গাজায় যুদ্ধ বন্ধের  আশা বাইডেনের

নিউজ ডেস্ক: গাজায় এক সপ্তাহের মধ্যেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কে সাংবাদিকদের সোমবার এ কথা জানান বাইডেন। একটি ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল যুদ্ধবিরতি ইস্যুতে নিবিড় আলোচনার জন্য কাতারে গেছেb- এমন খবর প্রকাশের পরই আশার কথা জানালেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি আশা করছি, আগামী সোমবারের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হবে। দুই পক্ষের শত্রুতা বন্ধ করতে এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে আলোচনায় গতি এসেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিউইয়র্কের একটি আইসক্রিমের দোকানে প্রেসিডেন্ট বাইডেনকে আইসক্রিম খেতে দেখা যায়। এ সময় সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, গাজায় কখন যুদ্ধবিরতি শুরু হতে পারে?

জবাবে বাইডেন জানান, আগামী কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আশা করছেন তিনি। বাইডেন বলেন, আমরা এখন সপ্তাহান্তের শুরুতে আছি, সপ্তাহান্তের শেষে যুদ্ধবিরতির আশা করছি।

বাইডেন আরও বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আমরা কাছাকাছি আছি। আমরা আশা করছি আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি হবে।

যুক্তরাষ্ট্র, মিসর, কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা হচ্ছে কাতারের দোহায়। যুদ্ধবিরতির আলোচনায় প্রাধান্য পাচ্ছে গাজায় মানবিক ত্রাণ পাঠাতে ইসরায়েলি অনুমতি এবং হামাসের হাতে জিম্মিদের মুক্তি।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলের সামরিক প্রতিনিধি দল নিবিড় আলোচনার জন্য কাতারে গেছেন। এর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আলোচনা হয়েছে, সেখানে হামাসের প্রতিনিধিরা ছিলেন না।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ইসরায়েল, মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সপ্তাহান্তে প্যারিসে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন এবং যুদ্ধবিরতি চুক্তির রূপরেখা নিয়ে একটি বোঝাপড়া করেছেন।

মিসরীয় নিরাপত্তা সূত্র জানায়, প্যারিস বৈঠকের পথ ধরে প্রথমে কাতার এবং পরে কায়রোতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিদের মুখোমুখি বৈঠক হবে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সোমবার দেখা করেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ। তারা গাজা উপত্যকায় অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার