বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি

নিউজ ডেস্ক: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন। এই বিষয়টিকে কাতারের আন্তর্জাতিক এবং আঞ্চলিক উদ্বেগের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন কাতারের আমির। সে সময় এলিসি প্রাসাদে দুই নেতা তার সঙ্গে সাক্ষাত করেছেন।

শেখ তামিম তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে বলেছেন, ‘একটি ব্যাপক দ্বিপাক্ষিক সহযোগিতার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার বিষয়ে ম্যাক্রোঁর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

এদিকে কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ জানিয়েছে, শেখ তামিম ফিলিস্তিন রাষ্ট্র এবং গাজা যুদ্ধ নিয়েও ম্যাঁক্রোর সঙ্গে আলোচনা করেছেন। এই বিষয়ে কাতারের আমির বলেছেন, ‘আমরা ফিলিস্তিনের ভবিষ্যত নিয়ে আলোচনা করেছি কারণ এটি কাতারের আন্তর্জাতিক এবং আঞ্চলিক উদ্বেগের ভিত্তি। আমরা গাজা যুদ্ধ বন্ধ করতে এবং আমাদের ভাইদের সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি যোগ করেছেন, ‘বিশ্ববাসী ফিলিস্তিনি জনগণের গণহত্যা দেখছে। ক্ষুধা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, বর্বর বোমা হামলা অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এখনও গাজা যুদ্ধের অবসান ঘটাতে এবং শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের জন্য ন্যূনতম সুরক্ষা প্রদানের জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে পারেনি।’

মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে এক নৈশভোজে যোগ দেন কাতারের আমির শেখ তামিম।

শেখ তামিম কাতার ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা জোরদার করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলো মোকাবেলায় আলোচনার উদ্দেশ্যে ফ্রান্স সফর করেন। ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে ফ্রান্স গেলেন তিনি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার