বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজা যুদ্ধ: ইফতার পার্টি বয়কট করবে অস্ট্রেলিয়ার মুসলিম সংগঠন
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২ মার্চ, ২০২৪, ১২:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধ: ইফতার পার্টি বয়কট করবে অস্ট্রেলিয়ার মুসলিম সংগঠন

নিউজ ডেস্ক: গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের কারণে অস্ট্রেলিয়ার দুটি রাজ্য সরকারের ইফতার পার্টি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান মুসলিম সংগঠনগুলো। প্রায় ৫ মাস ধরে চলা এই যুদ্ধে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (এএনআইসি) এবং ইসলামিক কাউন্সিল অব ভিক্টোরিয়া (আইসিভি) জানিয়েছে, তারা গাজার যুদ্ধে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির ইসরায়েলের পক্ষে সমর্থন দেওয়ার কারণে সরকারি ইফতার পার্টি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ লেবার পার্টির নেতা। এছাড়া ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যেও লেবার পার্টি ক্ষমতায় রয়েছে।

দ্য গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে আইসিভি জানিয়েছে, ভিক্টোরিয়া প্রিমিয়ার (সরকার প্রধান) হিসাবে জ্যাসিন্টা অ্যালানের প্রথম ইফতার পার্টি গাজাবাসীর দুর্ভোগের কারণে বাতিল করা উচিত। গাজার শিশুরা মারাত্মক খাদ্য সংকটের কারণে পশু এবং পাখির খাদ্য খেতে বাধ্য হচ্ছে। অবরুদ্ধ এই ছিটমহলে ইসরায়েলের চলমান অবরোধের কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে।

আইসিভির প্রেসিডেন্ট আদেল সালমান বলেছেন, ‘ফিলিস্তিনিদের দুঃখ-দুর্দশার প্রতি সহানুভূতি জানিয়ে এই সময়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা ঠিক হবে না। গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই মুহুর্তে লেবার পার্টির প্রতি সব স্তরের মানুষের মধ্যে হতাশা কাজ করছে।’

এএনআইসি এর মুখপাত্র নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) সরকারের উদ্দেশ্যে বলেছেন, তার সংগঠন আশা করে প্রিমিয়ার ক্রিস মিন্সের সরকার ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ স্বীকার করবে।

মিন্স এর আগে ফিলিস্তিনপন্থী সমাবেশ এবং তাদের জন্য পুলিশের যে ব্যয় হয় তার সমালোচনা করেছেন। তিনি গত অক্টোবরে ইসরায়েলের সমর্থনে সিডনি অপেরা হাউসের পালগুলো আলোকিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে মুসলিম সংগঠনগুলোর বয়কটের কারণে বার্ষিক ইফতার পার্টি বাতিল করেছে ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার।

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তঃসাংস্কৃতিক অনুষ্ঠানগুলো একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এতে রাজনীতিবিদ, মুসলিম সম্প্রদায়ের নেতারা, সমস্ত ধর্মের ধর্মীয় গুরুরা অংশগ্রহণ করতেন।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এই যুদ্ধে ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল। এরই মধ্যে গাজার রাফায় অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গাজার যুদ্ধে অস্ট্রেলিয়ার সরকার ইসরায়েলকে সমর্থন করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানুয়ারিতে বলেছেন, অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের প্রমাণ স্বীকার করে না।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার