শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বিমানবন্দরের ভেতরেও দেখা মিলল তরুণীর অদ্ভুত কাণ্ড।   
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৩১ মার্চ, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিমানবন্দরের ভেতরেও দেখা মিলল তরুণীর অদ্ভুত কাণ্ড।   

নিউজ ডেস্ক: জনাকীর্ণ মেট্রো, ব্যস্ত রাস্তা, লোকাল বাস, রিলপ্রেমীদের হাত থেকে রেহাই পাচ্ছে না কোনও কিছুই। মেট্রোতে অশ্লীল ভিডিও নিয়ে সাম্প্রতিক তুমুল বিতর্কের মাঝেই এবার বিমানবন্দরের ভেতরেও দেখা মিলল এক তরুণীর অদ্ভুত কাণ্ড।   

ব্যস্ত বিমানবন্দরের ভেতরে কনভেয়ার বেল্টে এক তরুণীর ভিডিওকে কেন্দ্র করে চরম আকার নিলো বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশের পাশাপাশি জরিমানার মতো শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটিজেনরা।

শনিবার (৩০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে- বিমানবন্দরের কনভেয়ার বেল্টের অর্থাৎ যে প্ল্যাটফর্মে যাত্রীদের লাগেজ পাঠানো হয়, তার সামনে লাস্যময়ী এক তরুণী।

একপর্যায়ে হাসতে হাসতে সেই লাগেজ বেল্টের ওপর বসে পড়েন তিনি। এরপর চলমান কনভেয়ার বেল্টের ওপর শুয়ে পড়তে দেখা যায় তাকে। ব্যস্ত বিমানবন্দরে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দা জানানোর পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেন নেটিজেনরা।

‘দেশিমজিতো’ নামে এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘তাহলে এই ভাইরাস এবার বিমানবন্দরেও পৌঁছে গেছে।’

মূলত ভাইরাল হওয়ার পর ওই তরুণীর এই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছেন ২০ লাখেরও বেশি মানুষ। ভিডিওর নিচে কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, ‘এটি বিমানবন্দরের ব্যস্ততম জায়গা, এখানে শুয়ে রয়েছেন ওই তরুণী। ওনাকে জরিমানা করুন। এবং সেই জরিমানা যেন লাখের অংকে হয় যাতে প্রকাশ্যে, ব্যস্ততম জায়গায় এই ধরনের আচরণ কেউ না করেন।’

আরও একজন প্রশ্ন তুলেছেন, ‘এটা কী ধরনের আচরণ? অন্তত বিমানবন্দরকে তো রেহাই দিন।’

উল্লেখ্য, সম্প্রতি দিল্লির মেট্রোয় এক অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার নিয়েছিল। সেই ভিডিওতে দুই তরুণীকে জনাকীর্ণ মেট্রোর ভেতরেই একে অপরের ঘনিষ্ঠ হতে দেখা যায়। একপর্যায়ে তাদেরকে মেট্রোর মেঝেতে বসে নাচতেও দেখা যায়। ওই তরুণীদের কীর্তি দেখে চরম অস্বস্তিতে পড়েন বাকি যাত্রীরা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক চরম আকার নেয়। সেসময়ও ওই দুই তরুণীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেটিজেনরা।

এছাড়া সম্প্রতি চলন্ত স্কুটারে ‘আপত্তিকর ও অশ্লীল’ ভিডিও বানানোর দায়ে শাস্তির মুখে পড়েন দুই তরুণী। এমনকি নয়ডা পুলিশ প্রথমে তাদের ৩৩ হাজার রুপি জরিমানা করে। পরে অতিরিক্ত আরও ৪৭ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।

ফলে মোট জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮০ হাজার ৫০০ রুপিতে।  কিন্তু তাদের সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই বলে জানালে প্রীতি ও বিনীতা নামের সেই দুই তরুণীকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার