শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৫ ত্রাণকর্মী নিহত
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকায় ইসরায়েলের  বিমান হামলায় ৫ ত্রাণকর্মী নিহত

নিউজ ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমায় অন্তত ৫ জন দেশি-বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই ত্রাণকর্মীদের মধ্যে একজন ফিলিস্তিনি এবং বাকিরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের নাগরিক।

নিহত ত্রাণকর্মীরা সবাই খাদ্য সহায়তা বিষয়ক মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিনিধি হিসেবে গাজায় খাদ্য সহায়তা বিতরণে এসেছিলেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডব্লিউসিকের পক্ষ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে গাজার ফিলিস্তিনিদের খাদ্য বিতরণের সময় আইডিএফের বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সদস্যরা নিহত হয়েছেন। এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। মানবিক সহায়তা কর্মী এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। কখনও নয়।’এ ঘটনার প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করা এবং আন্তর্জাতিক ত্রাণকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এই হামলা চালিয়েছে আইডিএফ।

অন্যদিকে হামাসের এই অভিযোগকে অস্বীকার করে পাল্টা এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, ইসরায়েলি বাহিনী কখনোই গাজায় ত্রাণ সরবরাহের বিপক্ষে নয়। ডব্লিউসিকে’র ৫ কর্মী নিহতের ঘটনাকে ‘মর্মান্তিক’ বলেও উল্লেখ করেছে আইডিএফ।

‘গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ রাখতে আইডিএফ সর্বদা সচেষ্ট এবং সেখানকার লোকজনকে ত্রাণ প্রদানের কাজে ডব্লিউসিকে’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে আইডিএফ,’ বিবৃতিতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

হামলায় নিহত অস্ট্রেলীয় ত্রাণকর্মীর পরিচয় উদ্ধার হয়েছে; তার নাম লালজাওমি জোমি ফ্র্যাঙ্ককম। ৪৪ বছর বয়সী ফ্র্যাঙ্ককম ডব্লিউসিকের স্বেচ্ছাসেবী হিসেবে গত ৫ বছর ধরে কাজ করছিলেন।

হামলায় নিহত অস্ট্রেলীয় ত্রাণকর্মীর পরিচয় উদ্ধার হয়েছে; তার নাম লালজাওমি জোমি ফ্র্যাঙ্ককম। ৪৪ বছর বয়সী ফ্র্যাঙ্ককম ডব্লিউসিকের স্বেচ্ছাসেবী হিসেবে গত ৫ বছর ধরে কাজ করছিলেন।

সোমবার হামলা ঘটার কয়েক ঘণ্টা পর এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে এই হামলা সংক্রান্ত তথ্য সংগ্রহের তৎপরতা শুরু করেছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে এ প্রসঙ্গে বলেন, ‘ঘটনাটি খুবই কষ্টকর। কারণ আমরা এই যুদ্ধের শুরু থেকে বলে আসছি যে বেসামরিক লোকজনকে অবশ্যই সংঘাতের আওতার বাইরে রাখতে হবে। আমরা আরও স্পষ্টভাবে বলেছি—আমরা আশা করছি গাজায় ত্রাণ ও মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন কাজের পরিবেশ রাখতে হবে।’

মার্কিন শেফ জোসে অ্যান্দ্রেস ২০১০ সালে প্রতিষ্ঠা করেন বৈশ্বিক খাদ্য ত্রাণ বিতরণকারী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। ওই বছর ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে তৈরী খাবার এবং খাদ্যদ্রব্য ত্রাণ হিসেবে পাঠিয়েছিল সংস্থাটি।

তার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত পরিস্থিতি ও করোনা পরিস্থিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ত্রাণ তৎপরতা চালিয়েছে ডব্লিউসিকে। বর্তমানে ইউক্রেন-গাজায় সংস্থাটির ত্রাণ তৎপরতা রয়েছে। গাজায় গত ১৭৫ দিন ধরে তৈরি খাবার ও খাদ্যদ্রব্য বিতরণ করছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন।

সোমবারের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জোসে অ্যান্দ্রেস বলেন, ‘ইসরায়েলের সরকারকে অবশ্যই নির্বিচারে হত্যা বন্ধ করতে হবে। সেই সঙ্গে মানবিক সহায়তা প্রবেশে বাধা, বেসমারিক লোকজন ও ত্রাণকর্মীদের হত্যা, খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা— এসবও বন্ধ করতে হবে। আমরা আর কোনো নিরীহ-নিরপরাধ জীবন হারাতে চাই না। আমাদের মানবিক আচরণের মধ্যে দিয়েই শান্তি স্থাপন প্রক্রিয়া শুরু হবে এবং তা এখন থেকেই শুরু করা উচিত।’

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার