রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন।। লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা দেয়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা। ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড।।  কলাপাড়ায় অধ্যক্ষ'র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ।।  মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ।। ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন - সেলিমুজ্জামান সেলিম, এমপি
নতুন বছরের নতুন সূর্য উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভীড়
মো: এরশাদুল ইসলাম
প্রকাশ: ১ জানুয়ারি, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নতুন বছরের নতুন সূর্য উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভীড়
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরের নতুন সূর্য উপভোগে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের জমিয়েছে হাজারো পর্যটক। গতকাল সকাল থেকেই সৈকতে এ সকল পর্যটকদের আগমন ঘটে। বুধবার কাঁকডাকা ভোরে নতুন সূর্য উদয় উপভোগ করতে চর গঙ্গামতি, গঙ্গামতি, ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা। তবে ঘন মেঘ ও ঘন কুয়াশার কারনে সূর্য উদয় উপভোগ করতে না পারলেও সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের। আগত পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা।
ঝালকাঠি থেকে আসা পর্যটক দম্পতি নিলয়-মুক্তা জানান, গতকাল এখানে এসেছি। গত মধ্যরাতে বিচে এসে আতশবাজি এবং হৈ-হুল্লোড় করে নুতন বছরকে স্বাগত জানিয়েছি। চমৎকার একটা পরিবেশ ইংরেজি নববর্ষকে উপভোগ করেছি।
কুয়াকাটা সৈকতের ব্যাবসায়ী ইমরুল জানান, গতকাল থেকে বেচাবিক্রি ভালো। গতকাল সারারাত সৈকতে পর্যটকদের আনাগোনা দেখা গেছে।
কুয়াকাটা ট্যুর অপারেটরস এসোসিয়েশন’র সভাপতি এবং ইলিশ পার্ক এন্ড রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার জানান, থার্টি ফার্স্ট নাইট এবং নুতন বছরকে বরন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আনাগোনা ঘটেছে।অধিকাংশ হোটেল-মোটেল’র রুম আগে থেকেই বুকিং হয়ে ছিল।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন’র ইনচার্জ সাখাওয়াত হোসেন তপু জানান, থার্টি ফার্স্ট নাইট এবং নুতন বছরকে বরন করতে আসা পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। সর্বক্ষণিক টুরিস্ট পুলিশ এবং সাদা পোশাকে টহলরত পুলিশ সদস্যরা মাইকিং সহ নিরাপত্তার জন্য কাজ করছেন।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন।।   লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের রক্তাক্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ   কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা দেয়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে মামলা।   ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ   কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড।।    কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ।।      মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ।।   ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত   গোপালগঞ্জের কাশিয়ানীতে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন – সেলিমুজ্জামান সেলিম, এমপি   কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন।    কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের   পানি সম্পদ মন্ত্রীর এপিএস লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক ইউএনও রানা    কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি।।    কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড।।   গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার কাশিয়ানী থানার ইনচার্জ  মাহফুজুর রহমান    কলাপাড়ায় দূধর্ষ চুরি।।    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার   মুকসুদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন