সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপনে প্রশংসিত কলাপাড়া সাব-রেজিষ্ট্রার।
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপনে প্রশংসিত কলাপাড়া সাব-রেজিষ্ট্রার।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।  পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি, অনিয়ম রোধে সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।সেবা গ্রহীতাদের ভোগান্তি লাঘবে রেজিষ্ট্রী কার্যক্রম আধুনিক ও সহজীকরন করা হয়েছে। অসুস্থ্য, শারিরীক প্রতিবন্ধি ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ব্যবহারে  হুইল চেয়ার দেয়া হয়েছে। এছাড়া সেবা গ্রহীতাদের বসার স্থানে বৈদুতিক পাখা স্থাপন করা সহ পয়:নিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। উপজেলা সাব-রেজিষ্ট্রারের এমন উদ্দোগে সেবা গ্রহীতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বন্ধ হয়েছে জাল জালিয়াতি, ভুয়া দাগ খতিয়ানে সৃজনকৃত কাগজ পত্রে জমি বিক্রী প্রবনতা। এতে নাগরিক বান্ধব হয়ে উঠেছে সাব-রেজিষ্ট্রারের কার্যালয়টি, এমন দাবী একাধিক নাগরিক সূত্রের।
সূত্র জানায়, কলাপাড়া উপজেলা সাব-রেজিষ্ট্রারের কার্যালয়টি একসময় ছিল সহকারী কমিশনার (ভূমি) অফিসের পরিত্যক্ত, জরাজীর্ন টিনশেড ঘরে।  যেখানে সামান্য বৃষ্টি হলেই ভাঙ্গা টিনের চালের অসংখ্য ছিদ্র দিয়ে পানি পড়ে মূল্যবান দলিল নষ্ট হতো। বিষয়টি নিয়ে তখন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর নতুন সাব-রেজিষ্ট্রারের অফিস ভবন নির্মানে উদ্দোগ নেয় সরকার। এরপর অর্থ বরাদ্দ, ট্রেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর ঠিকাদার নিযুক্ত করা হয়। এবং এখনও শেষ হয়নি নতুন ভবনের নির্মান কাজ। কিন্তু জরাজীর্ন টিনের ঘরটিতে অফিস করা অসম্ভব হয়ে পড়ায় দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলাম উপজেলা পরিষদের অব্যবহৃত টিন শেড ওয়াল কোয়ার্টারটি ব্যক্তিগত উদ্দোগে সংস্কার, মেরামত ও আংশিক নতুন নির্মানে এটি ব্যবহার উপযোগী হয়ে ওঠে। এবং জরাজীর্ন টিনের ঘর থেকে অফিসটি স্থানান্তর করা হয়। এভাবে ক্রমশ: দলিল লেখক ও সেবা গ্রহীতাদের আস্থার মানুষ হয়ে ওঠেন কলাপাড়া সাব-রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলাম।
সম্প্রতি দেশের ‘১৯০ জন সাব-রেজিষ্ট্রারের ভুয়া কাগজপত্রে নিয়োগ ও অঢেল সম্পদ অর্জন’ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বেসরকারী টেলিভেশন ৭১ টিভি। প্রতিবেদনটি প্রকাশের পর এটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কেউ কেউ এটির লিংক নতুন করে আপলোড দেয় ফেসবুকে। এতে আলোচনায় উঠে আসেন সাব-রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলাম। শুরু হয় নতুন করে আলোচনা। অনেকে তাকে ভালো মানুষ বলে কমেন্টস করলেও কেউ কেউ বিষোদাগার করেছেন তার বিপুল অর্থ-সম্পদের মালিকানা নিয়ে। তবে প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবী তার কর্মস্থল কলাপাড়া, বাউফল সাব-রেজিষ্ট্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, নকল নবিশ ও দলিল লেখকদের।
এদিকে বরিশাল জেলার অগৈলঝারা থেকে বাপ্পি নামের একজন সেবা গ্রহীতা ফেসবুক কমেন্টস করেন, ‘কলাপাড়ার সাব রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলাম একজন সাদা মনের, সাংস্কৃতি মনা মানুষ। একজন সত্যিকারের মানবিক মানুষের মধ্যে যতগুলো গুণাবলী থাকা প্রয়োজন তার সবগুলোই তার মধ্যে আছে। অসংখ্য মানুষ তার দ্বারা উপকৃত হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। তার কাছে কেউ কোনো সহযোগিতার জন্য গেলে তাকে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না। তাই কুচক্রি মহল কে বলছি, একজন ভালো মানুষের পিছনে অহেতুক না লেগে তাকে সহযোগিতা করুন।’
রিফাত হোসেন নামের অপর একজন সেবা গ্রহীতা বলেন, ‘আগে একটি দলিল রেজিস্ট্রেশনে অনেক সময় লেগে যেত। এখন খুব দ্রুত ও ঝামেলাহীনভাবে কাজ শেষ হচ্ছে। কর্মকর্তা নিজে আমাদের সাথে কথা বলেন এবং সমস্যার সমাধান করে দেন।’ একজন প্রবীণ নাগরিক ফুয়াদ হাসান জানান, ‘আমার যে সেবা পাওয়ার কথা, তা এখন সহজে পাচ্ছি। সাব-রেজিস্ট্রার সাহেব অত্যন্ত ভদ্র ও আন্তরিক।’
উপজেলা সাব-রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলাম বলেন, ‘আমি এখানে যোগদানের পর থেকে মানুষের সেবা দেয়ার জন্য কাজ করছি। আমি কতটুকু সেবা দিতে পেরেছি, আপনারা ভালো বলতে পারবেন।’ ৭১টিভিতে প্রচারিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, ‘আমার চাকুরীতে যোগদান, বাড়ী-ঘর ও পারিবারিক ব্যবসা নিয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয়। উচ্চ আদালতে মীমাংসিত বিষয় নিয়ে প্রতিবেদন করা হয়েছে।’ তিনি আরও বলেন,’আমার চাকুরীতে নিয়োগ ও যোগদানের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ ভালো জানেন। ‘
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০২/১০/২০২৫
০১৭১৮-৬২২৯১৯
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার