বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
কলাপাড়ায় খাল পুনরুদ্ধারে বেলার উদ্যোগ। অংশীজনদের মতবিনিময়। 
মোয়াজ্জেম হোসেন
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় খাল পুনরুদ্ধারে বেলার উদ্যোগ। অংশীজনদের মতবিনিময়। 
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার প্রাণপ্রবাহ চিংগরিয়া খাল দখল, ভরাট ও শ্রেণি পরিবর্তনের ঘটনায় এখন চলছে আইনি ও সামাজিক আন্দোলন। আদালতের রুল জারির পর মাঠ পর্যায়ে পরিবেশ সংগঠন ‘বেলা’ স্থানীয় জনগণ, প্রশাসন ও গণমাধ্যমের অংশগ্রহণে শুরু করেছে সচেতনতা ও সমন্বয় কার্যক্রম।
কলাপাড়া উপজেলা ভূমি অফিস খাল হিসেবে রেকর্ডভুক্ত জমিকে ‘নাল’ শ্রেণিতে পরিবর্তন করে কয়েকটি সেটেলমেন্ট কেসের (৮২-কে/৮০-৮১, ৯০-কে/৮৬-৮৭, ৭৭৯-কে/৮৬-৮৭ ও ৭৭৭-কে/৮৬-৮৭) মাধ্যমে ব্যক্তি বিশেষকে বন্দোবস্ত প্রদান করে। পরবর্তীতে বন্দোবস্তুগ্রহীতারা খালের উপর বাঁধ দিয়ে মাছ চাষ ও স্থাপনা নির্মাণ করেন। এতে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায় এবং কলাপাড়া পৌর এলাকা ও আশপাশে জলাবদ্ধতা দেখা দেয়।
স্থানভেদে ৪০ থেকে ৬০ ফুট প্রশস্ত খালটি এখন ১০ থেকে ২০ ফুটে নেমে এসেছে। বর্ষাকালে জলাবদ্ধতায় শত শত একর জমি অনাবাদী হয়ে পড়ছে, সমুদ্রের লবণাক্ত পানি কৃষিজমি ক্ষতিগ্রস্ত করছে এবং পৌরবাসীর দুর্ভোগ বাড়ছে।
বেলার আইনি উদ্যোগে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এলাকাবাসীর আবেদনের ভিত্তিতে ২০২৩ সালে উচ্চ আদালতে জনস্বার্থে মামলা দায়ের করে (রিট পিটিশন নং ১৪৭২৯/২০২৩)।
৩ ডিসেম্বর ২০২৩ তারিখে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালটির বন্দোবস্ত বাতিলের অগ্রগতি বিষয়ে ছয় মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালত জানতে চেয়েছেন, কেন ৫.৪৬ একর খালভূমি উদ্ধারের উদ্যোগ না নেওয়া এবং খালকে ‘নাল’ শ্রেণিতে রূপান্তর করা সংবিধান ও প্রচলিত আইনের পরিপন্থী ঘোষণা করা হবে না।
স্থানীয় আন্দোলন ও প্রশাসনিক পদক্ষেপে বেলার সহায়তায় স্থানীয় সচেতন মহল দীর্ঘদিন ধরে মানববন্ধন, স্মারকলিপি ও সমাবেশ করে আসছে। আন্দোলনের প্রভাবে সম্প্রতি উপজেলা ভূমি অফিস খালের কিছু অংশে নির্মিত মাটির বাঁধ কেটে দেয়ায় পানির প্রবাহ অনেকটা ফিরে এসেছে।
তবে এলাকাবাসী খালের সম্পূর্ণ উন্মুক্তকরণ, লীজ বাতিল এবং উৎসমুখে উপযুক্ত সেতু নির্মাণের দাবি জানিয়েছে।
এলাকাবাসীর দাবিসমূহ-১️,চিংগরিয়া খালসহ সকল খালের লীজ বাতিল করতে হবে,২️,খালের সীমানা নির্ধারণ করে বাঁধ ও স্থাপনা অপসারণের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে,৩️,নাব্যতা রক্ষায় খাল খনন ও দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে,
৪️, খালের দুই পাড়ে সরকারিভাবে বনায়ন ও দেশীয় প্রজাতির মৎস্য চাষের উদ্যোগ নিতে হবে,৫️, কৃষি ও মৎস্যজীবীদের স্বার্থে পর্যাপ্ত স্লুুইজগেট নির্মাণ করে তা কৃষকদের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করতে হবে।
এতে উপকারভোগী সমন্বয় সভা চিংগরিয়া খাল বিষয়ে চলমান সমস্যার আলোকে ২২ অক্টোবর ২০২৫ তারিখে উপজেলা সম্মেলন কক্ষে বেলার আয়োজনে অনুষ্ঠিত হয় চিংগরিয়া খালের বিরাজমান পরিস্থিতি বিষয়ক উপকারভোগী সমন্বয় সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার হামিদ, সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও বেলা’র নেট সদস্য জনাব মেজবাহ উদ্দিন মান্নু।
সভায় বেলার বিভাগীয় সমন্বয়কারী জনাব লিঙ্কন বায়েন স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রশাসন ও পরিবেশবিদদের বক্তব্যে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউছার হামিদ বলেন, আমরা সরকারি চাকরি করি—আইনের বাইরে কোনো পদক্ষেপ নিতে পারি না। সাধারণ নাগরিক থেকে প্রশাসন—সবাই আদালতের সিদ্ধান্ত মানতে বাধ্য। অনেক সময় দেখা যায় নদীকে খাল, আর খালকে নাল দেখিয়ে সরকারি জমি কেউ কেউ দখল করে নিচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।
পরিবেশবিদ মেজবাহ উদ্দিন মান্নু বলেন, পৌরবাসী, জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে। প্রথমে সব খাল চিহ্নিত করতে হবে, এরপর দখলদারদের উচ্ছেদে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বেলার পক্ষ থেকে জানানো হয়, খাল দখল ও শ্রেণি পরিবর্তন করে লীজ দেওয়া পরিবেশ সংরক্ষণ আইন, ভূমি ব্যবস্থাপনা বিধি ও সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদের পরিপন্থী। আদালতের নির্দেশ বাস্তবায়ন ও খালের প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে আনতে তারা আইনি সহায়তা ও মাঠ পর্যায়ের কার্যক্রম চালিয়ে যাবেন।
###
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার